গরুর গাড়িতে ইঞ্জিন— ইঞ্জিন চলছে— গরুও চলছে
অসাধারণ বাংলা— অসাধারণ বাংলাদেশ
অবসাদ মেঘ— অবসাদ বৃষ্টি
দক্ষ কৃষক—সুস্থ বীজ— উর্বর মাটি
হাল চাষ হচ্ছে ইঞ্জিনে— গরুতে চাষ হচ্ছে মাংস
বালুর মহলে ওয়াজের আয়োজন
বাশির সুর এবং সুতরাং কথা
জল থেকে পালালো মাছ
মাছ থেকে পালালো স্বাদ এবং পুষ্টি
খাবারের আয়োজন থেমে নেই
থেমে নেই বিদ্যার আয়োজন
লজ্জাকে ঢাকা হচ্ছে অজুহাতের শাক দিয়ে
ভাত খেতে বসে নিত্য সুবিধার বোঝাপড়া
সুবিধা উড়াল দিলে পড়ে থাকে মায়া
তারা যেনো সুবিধা খেয়ে মোটা করে তাজা করে কায়া
লুডু খেলার আয়োজন আড্ডায় আড্ডায়
আপেল কেনো গাছ থেকে পড়ে—
এইসব অযথা চিন্তা করে না তারা
জোছনা গিলে খেয়ে ভালো থাকার অভ্যাস
একটা কানা উডছেন— উড
উডছেন একটা ছক্কা— উড
বোনাস জীবন
বোনাসে বোনাসে কাটছে সময়
একা ভালো থাকা যায়?
যায় অথবা যায় না
যায় না— এই কথা সত্য
আসুন মোনাজাত করি— জিলাপি আর জিলাপি আকি প্রার্থনার পথ ধরে— আলো নেমে আসুক কাতারে কাতার।
এক কাতারে সব অজ্ঞতা দাড়ালে— সোবহানাল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। উপায়ের পথ ধরে উপরে উঠি আর নিচে নামি— এই তো কাজ গনিতের দুনিয়ায়।
ভালো থেকো যারা ভালো থাকতে চায়না তাদের নিয়ে।
ভালো আছি যারা ভালো থাকতে চায় তাদের নিয়ে।
আদারিং অবশেষে করতেই হলো কলমিলতার জলাত্যয় শরীর ধরে— এইভাবেই ভালো থাকতে হয় মাস্টার, ঠিক এমন করে থাকতে হয় ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন