সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শিয়াল খেকো

এক দেশে এক মুরগী ছিলো। তার একমাত্র খাবার ছিলো শিয়াল। এক দেশে এক শিয়াল ছিলো। তার প্রিয় খাবার ছিলো মুরগী— অন্য খাবারও সে খেতো কিন্তু প্রিয় এবং মজার খাবার ছিলো মুরগী। মুরগীটি কেবলই শিয়াল খেয়ে বেচে থাকতো। 


একদিন সেই শিয়াল এবং সেই মুরগির দেখা হয়ে গেলো— শিয়াল মুরগীটিকে দেখামাত্র ভাবছে— বাহ! আজকে মজা করে এই সুস্বাস্থ্যের অধিকারী মুরগিটিকে খাওয়া যাবে। আর মুরগিটি ভাবছে— বহুদিন পর খাবার পেলাম। 


তারপর মুরগিটি শিয়ালটিকে খেয়ে ফেললো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন