বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

দুধ

কলকাতার সব খাবারই প্রায় জেনুইন, দুধটা একটু বেশি জেনুইন

মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

আমাদের শিক্ষা

স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদেরকে সাঁতার শেখানো হয় পাঠ্যপুস্তকে, পাঠ্যপুস্তক থেকে সাঁতার শিখে আমরা যখন বুকভরা সাহস নিয়ে জলে সাঁতার দিতে যাই তখনই নাকেমুখে পানি ঢুকে অত্যন্ত সুন্দরভাবে শহীদের মর্যাদা লাভ করি, কেউ কেউ বেঁচে গিয়ে গাজি উপাধি লাভ করে।

খুবই ভালো-- বাঁচলে গাজি মরলে শহীদ

সোমবার, ২৫ জুন, ২০১৮

ছায়া

সূর্যের উল্টাপীঠে আমাদের বাড়ি তাই আমাদের শরীরে ছায়ার মাস্তানি নেই

জ য়

পাহাড়ের উচ্চতাকে সম্মান দেখিয়ে দূরে থাকতে চাই না, জয় করতে চাই

শুক্রবার, ২২ জুন, ২০১৮

দুজনে দূরপথে কাছাকাছি

শরীরের উদাম মাঠে তোমার
কেউ হলো নেইমার মেসি
কেউ হলো স্পেন কেউ হলো ফ্রান্স
আমি ত পুলিনহো
গোল দেয়ার আগেই মাঠের অতীত

উর্বর যৌবন বৃথাই বহিয়া যায় যেন হাজার বছরের উষর ডাঙ্গা
ফসলের ঠাঁই নাই ফসলের খবর নাই
তাকালেই মনে পড়ে লাল কার্ড অতীত

টেবিলের নিচে সুখপা
গাছের আকাশে পাখিরব
চায়ের কাপে হলুদ সন্ধ্যা ফেরাতে পারে না আর আমাদের এক পথে
কেবলই রেফারিং রেফারিং ডাক

তবু মনে পড়ে সুতাকাটা ঘুড়ির কথা যে অনেক দূরে গিয়েও নৌকা করে এসেছিল প্রেমিকের বাড়ি

তাইতো
হয়তো তাই
সেও আছে
আমিও আছি
দুজনে দূরপথে কাছাকাছি

খে লা

দেখে দেখে খেলাটা দেখাতে হয় শেষে