মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

সেন্টার

সার্টিফিকেট দেয়ার সেন্টার এখানে হাজারে হাজার, তবে সেন্টারেরই কোনো সার্টিফিকেট নাই। সার্টিফিকেট সেন্টার বাজার এখানে শ্রম বাজারের চেয়ে শক্তিশালী।

সোমবার, ৬ আগস্ট, ২০১৮

ছাগলামি

ছাগল সব পাতা খায়, according to ছাগল সব বিষয়ে কথা বলা ছাগলামি 

ক

অনেক সাপকে দেখেছি পাথরে ছোবল দিয়ে বিষদাঁত হারাতে

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

মেঘবতী আমার

যৌবনরাতে বৃষ্টি নামে রিনিঝিনি টুপটাপ মুষলধারে
ও আমার যৌবনপ্রিয়া পাখি নেমে আসো আমার অন্তশীলা কৃষি বুকে-- উড়াও আমায় আকাশের সীমানায়

মেঘবতী রাতের সাথে গল্প হোক-- একটা রাতের গল্প জ্যোতিপাত গদ্যময় শহরে

টেমস নদীর প্রেম
সিঙাড়া সিঙাড়া স্তন
কাগজের নৌকা দরজা থেকে দরজায় পালিয়ে বেড়ায়

সুখ নাই সুখ নাই বহুমুখী সমবায় সমাজজেল
কে যেন গোপনে বিলায়
গোপন জালেও গোপন থাকে না ইচ্ছাতীর

সব কিছু ছেড়ে সব কিছু ভুলে
আহো না মইজা যাই ডুইবা যাই গভীরে আরও গভীরে ধানক্ষেতের বারান্দায়-- জীবন দেখি তোমার ভেতরে আমার
       আমার ভেতরে তোমার

বন্ধুত্ব

বন্ধুত্ব বিষয়টা আমার কাছে আকাশ আবিষ্কারের মতো-- যার চোখের দৃষ্টি যত ভালো সে তত গভীরে দেখতে পারে অথবা যার চোখের দৃষ্টি যত ভালো সে তত উপরে আকাশ আবিষ্কার করতে পারে। বন্ধু বাজারের কাঁচা সবজি নয় যার গুরুত্ব কেবল রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ, বন্ধু সেই ছাতাটি নয় যাকে রোদে বা বৃষ্টিতে ব্যবহার করা যায়, বন্ধু এক‌টি মতবাদ যাকে টুয়েন্টি ফোর আওয়ার চর্চা করতে হয়, লালন করতে হয়। 

আর্থিক সম্পর্কের বাইরে বন্ধুত্ব একপ্রকার আত্মিক বোধের সর্বনাম। শরীরে যেমন মন থাকে তেমন করে মনে থাকে বন্ধুত্ববোধ। বন্ধুত্ববোধ ব্যতীত মানুষ দেবতা হয়েও চলতে পারবে না। কারন জানানোর মধ্য দিয়ে সুখ আসে কষ্ট লাঘব হয়। 

বন্ধু হয়তো ব্যক্তির মতো স্বয়ম্ভু হয়ে ওঠতে পারবে না কিন্তু একে উপরের আয়না হয়ে ওঠতে পারবে যেখানে নিজেকে উপস্থাপনের মধ্যে দিয়ে নিজেকে জানার একটা প্রয়াস থাকে।

বন্ধুত্বে অনেক ভুলত্রুটি হয় তখন তৃতীয় কেউ এসে প্রভাবিত করার চেষ্টা করে জেনে বা নাজেনে, কারন সমাজ রক্তের সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ককে এতোটা গুরুত্ব সহকারে দেখে না, তাই বন্ধুত্ব সম্পর্কে সমাজ বা সমাজের তৃতীয় কেউ প্রায় নেগেটিভ একটা ধারনা নির্মান করে রাখে। বন্ধুত্বে তাই তৃতীয় মতামতকে গুরুত্ব দিতে নাই। 

বন্ধুত্বে তাই জলনীতি মেনটেইন করতে হয়। অর্থাৎ চলার পথে বাধা আসলে হয় বাষ্প  নয় কঠিন নয় তরল হয়ে বন্ধুর সাথে বন্ধুর থেকে যাওয়ার পথটি রচনা করতে হয়।

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

বুধবার, ১ আগস্ট, ২০১৮

বন্ধুসভা

যারা বন্ধুত্বের জন্য স্বার্থলেভেল মেনটেইন করে তারা পাকা আম চিনে পাকা আমের গাছ চিনে না