ইটের ভাঁজে ভাঁজে আমি প্রতিবাদ রেখে যাবো, অট্টালিকা আরও আরও বড় করতে থাকুন, আপনাদের বিলাসীতা আপনাদেরকে ঘরছাড়া করবে
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
বুধবার, ২ আগস্ট, ২০১৭
ডাকঘরে
বাতাসে তোমার নামে চিঠি যাবে, মনের ডাকঘরে একবার খোঁজ নিও
মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
সন্তান তোমহার
রানী হওয়ার বালিয়ার্ড শখ নারীর এই বাংলার
প্রেমিকার যৌথ জাগানিয়া সুখ হতে চায়নি নারী এই বাংলার
নারী ভুলে যায় তারে
নারী ভুলে তার আপন কপাল
নারীর কপালের কালো টিপ রুপান্তর হয়ে আজ উদ্যানের সবুজ পাতা
তার হাসি থেকে রঙধনুর সাত রঙ বর্নে গন্ধে বর্নিল
রাজা আমি নই তোমার আকাশের নিচে
তোমার রাজা হবে এমন যোগ্যতা কার আছে বলো
একবার গনিত করা হয়ে গেলে সাদা কাগজে দেখা দেয় লাল ফুলের ভয়ঙ্কর সুন্দর মুখ, ঘ্রান নিতে গিয়ে মৃত্যু রচনা করে পুরুষ
আমার মতো নয় পুরুষ
তোমার মতো নয় নারী
তুমি আমার মতো আরেকটি আমি
আমি তোমার মতো আরেকটি তুমি
গ্যাসের মতো হালকা হয়ে এলে চোখে দেখা দেয় অনেক জন্মের মার্বেল গতি
খুব সহজ
খুব সরল
খুব মোলায়েম
পাহাড় পর্বত আকাশ সমতল নিয়ে আজকের তুমি এক নবাগত পৃথিবী
আজকের নারী তুমি-- দূরে দেখা যায় ব্যর্থ রাখালের ছায়া
তোমাকে মহলে রাখে এমন অবৈধ পুরুষ ন দেখি আর
দেখিবে না আর সন্তান তোমহার

সোমবার, ৩১ জুলাই, ২০১৭
পাগলা ঘন্টা
রাত। নয়টা বিশ। ঘন্টা বাজে ঢং ঢং।
রাত। নয়টা ত্রিশ। ঘন্টা বাজে ঢং ঢং ঢং ঢং। পাগলা ঘন্টা-- হলে কিন্তু ঢুকতেই হবে।
এটা একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের হলের চিত্র।
নয়টা ত্রিশের মধ্যে ছেলেদেরকে হলের ভেতর ঢুকে যেতে হয়। কারন রাতের অন্ধকারে কিছু মাংসাশী প্রানী নেমে আসে পৃথিবীতে। মাংসাশী প্রানীরা পুরুষ ধরে ধরে খায়। প্রানীরা আবার নারী খায় না। তাই বিশ্ববিদ্যালয়ের নারী কর্তৃপক্ষ ছেলেদের বিশেষ ভালোবাসা দিয়ে অন্ধকারকালীন সময়টা খাঁচায় বন্দী করে রাখে।
ছেলেরা সারারাত খাঁচায় ছটফট করে। রাত মানেই তাদের কাছে এক অভিশাপের নাম। তাদের প্রেমিকারা চাঁদনী রাতে জোছনা মেখে নদীতে সেলফি তুলে, লং ড্রাইভে বের হয়। আর তারা ইমোতে ইনবক্সে সুখ ভাগাভাগি করে। মানেটা কী জানেন তো!? প্রেমিকারা আপেল খায় আর প্রেমিক আপেলের গল্প শুনে।
সকাল হলে খাঁচা খুলে দেয়া হয়। ছেলেদের বন্দীশালার রেশ কাটতে কাটতে দুপুর হয়ে যায়, দুপুরের পর বন্দীশালায় ঢুকতে হবে এই ভাবনা ভাবতে ভাবতে নয়টা বেজে যায়, নয়টা ত্রিশ বেজে যায়।
তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং ঢং। পাগলা ঘন্টা।

রবিবার, ৩০ জুলাই, ২০১৭
.✔
আকাশ কিনতে কিনতে জমিনে আজ শোকের মিছিল
শনিবার, ২৯ জুলাই, ২০১৭
আবুল কালাম আজাদ
আজাদ। আজাদ নামে এক ছেলে। ছেলেটি এক গরীব পরিবারে জন্মগ্রহন করে। গরীবের মনেও শখ জাগে। অনেক দিনের পয়সা জমানো আয়ে একটি ময়না পাখি কিনে আনে আজাদ।
অনেক আদুর করে সে ময়নাটিকে। রাতদিন তার মনোযোগ বেঁচে থাকে ময়নাটি ঘিরে। সহজ মনের সরল আদুর নিতে পারেনি ময়না। ময়নাটিকেও বিশেষ কোনো দোষ দেয়া যায় না। কারন এতো হৃদয়ভর্তি আদুর গ্রহনে জন্য প্রস্তুত ছিল না ময়নাটি। আজাদ যতই আদুর করে ততই তিরিং বিরিং করে ময়না। তারপরও ময়নার তিরিং বিরিং মেনে নেয় আজাদ। কারন আজাদ ময়নাটিকে সত্যিই ফিল করে।
এক সময় ময়নাটি আজাদকে হায়চিল ইনজেকশন দিয়ে স্রোতের বরফে শরীর ঢাকা দেয়।
বৃষ্টি, একটানা বৃষ্টি নামে আজাদের চোখে। বৃষ্টিও থেমে যাওয়ার নিয়তি নিয়ে জন্মায়। থেমে যায়।
আজাদ এখন অনেক বড় মানুষ। আজাদ এখন আবুল কালাম আজাদ। আবুল কালাম এখন তাঁর বাড়ির সামনে দুটি মাতৃগাছ রোপন করেছে। এখন অনেক পাখি দিনরাত আজাদের বাড়ির সামনে কিচিরমিচির করে।
পাখিদের গান শুনে তিনি ঘুমাতে যান, পাখিদের গান শুনে তাঁর ঘুম ভাঙে, বহু বিচিত্র রঙের পাখি

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)