শনিবার, ৪ অক্টোবর, ২০১৪

আমিও একদিন মানুষ ছিলাম

ইদানিং কানে একটু কম শুনি
শিশু বয়সের অনেকটা সময় যেমন কম শুনতাম
চোখেও কম দেখি
যদিও সূর্যের তাপ, চাপ, আলো আগের চেয়ে অনেক বেশী
মাটির দিকে চোখ রেখে হাঁটতে হাঁটতে অনেক আগেই ভুলে গেছি আকাশ বলে কিছু একটা ছিল
চোখের জলও বিক্রি করে দিয়েছি মাহাজনের কাচঘরে
আমি এখন অবাক মানুষের মতো চোখ দিয়ে কথা শুনি
কান দিয়ে ঘ্রাণ নেই
মন পেতে প্রার্থনা করি অদৃশ্যের কাছে
অদৃশ্য কোনো সাংবিধানিক গন্তব্য নয়
চিলেকোঠায় বসে বৃষ্টির শব্দ শোনার মতো সবল
শব্দ শোনার মতো সরল
মনের নগ্ন মাঠে জায়নামাজ পেতে রাতের গভীরে মোমবাতি জ্বালাই
আগুনের সাথে কথা কই
পরিচয়হীন কথা
মানুষের কাহিনি যতসব
আমিও একদিন মানুষ ছিলাম
হাত-পা চোখ সমেত মানুষ
আমার ছিল নদীভরা অহংকার
ফুলে পূর্ণ ঘ্রাণ
কিছু নেই আজ, কিছু থাকাতে জীবন থাকে না

শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪

রাগ

আমার উপর কেউ রাগ কিংবা অভিমান করবে এটাই আমার যোগ্যতা
Some one may be anger on me is my quality credit

মানুষ

মানুষ নিজের মতো করে অন্যকে বিবেচনা করে; অন্যের মতো করে নিজেকে বিশ্বাস করে
Man considers others likely his brainbox and believes himself in the eye of others

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

মস্তিষ্ক বনাম গবেষণা

সেন্সর এ্যারিয়া মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেজিটাল সেকশন আরেক গুরুত্বপূর্ণ অংশ। এমন অসংখ্য গুরুত্বপূর্ণ অংশ নিয়ে মানুষের মস্তিষ্ক (The brain, together with the spinal cord, constitutes the central nervous system. It is responsible for monitoring and regulating unconscious and voluntary action and reaction in the body. It is also the intellectual center that allows thought, learning, memory and creativity)।
মন বলতে যা বুঝানো হয় মস্তিষ্ক অনেকটা তাই। কেননা অনুভূতির সাংকেতিক ডিজিট সাজানো থাকে মস্তিষ্কে। ফলে মানুষ সাদা- কালো, টক- মিস্টি প্রভৃতি সনাক্ত করতে পারে।
প্রাথমিকভাবে মস্তিষ্ককে দুটি ভাগে ভাগ করা হয় --
ডান মস্তিষ্ক
বাম মস্তিষ্ক।
ডান মস্তিষ্ক যাদের খুব বেশী সক্রিয় তারা ডানপিটে স্বভাবের। আর যাদের বাম মস্তিষ্ক সক্রিয় তাদের গাম্ভীর্য পরিমাণ আলোচনা করার মতো। তবে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশী অপছন্দ করে মুখস্থ করা। যখন আমরা শুধুই মুখস্থ করতে থাকি তখন আমাদের সৃজনীশক্তি হ্রাস পেতে থাকে।
এক জোড়া সক্ষম চোখকে যদি কালো ফিতা দিয়ে বেধেঁ দেয়া হয় তাহলে একমাস পর চোখজোড়া অক্ষম হয়ে যাবে। তেমনি ভাবে মুখস্থকরণ ফিতা দিয়ে আমাদের মস্তিষ্ককে বেধেঁ দেয়া মানে এর মূল কার্যক্ষমতা বিনষ্ট করে দেয়া।
অনেক শিক্ষা ব্যবস্থায় দারুণ কৌতুক হয়ে থাকে। সৃজনীশক্তি যখন পুরোপুরি হত্যা হয়ে গেছে তখনই গবেষণার পবিত্র দায়িত্ব দেয়া হয়। বেশ জমকালো গবেষকও প্রোডাকশন হয়ে থাকে।
কীভাবে?
গবেষকরা রাতের আঁধারে ` কাটপেস্ট ', ` কপিপেস্ট '--এর পতিতালয়ে যাওয়া-আসা করে।  তাতে কাজও উদ্ধার হয়, অর্থনৈতিক ক্যালসিয়ামের পাশাপাশি খ্যাতির ক্যালরিও সমৃদ্ধ হয় বেশ।
সময় এইভাবেই চলে যেতে পারতো যদি সময়ের প্রতিটি বিন্দু মিজানের পাল্লায় না তোলা হতো। সময় প্রয়োজনে নিষ্ঠুর হতে পারে ; পারে বিধায় `কাটপেস্ট' করা জামানার হুজুরদের গবেষণা লাল কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেয় আর উচ্চারণ করতে থাকে
``সাবধান! এটি কাটপেস্ট, কপিপেস্ট এলাকা "

মানুষের সন্ধানে

পৃথিবীতে যদি একজন মানুষের সন্ধান পেতাম তাহলে তাঁর কাছ থেকে দীক্ষা নিতাম কীভাবে মানুষ হতে হয়!

If I meet a man by chance, I will learn by heart how to be a man!

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

শুষ্ক কেন?

যে শুষ্ক সে-ই কেবল রসের মূল্য বুঝে ( কুরানের অনেক বর্ণনায় নহরের বা মিঠাপানির রসালো বর্ণনা আছে; গ্রীকপুরাণে বসন্ত সমেত উন্মুক্ত প্রান্তরের বর্ণনা ব্যাপকভাবে; ``আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" ভারতীয় মনুষ্যচিন্তায়; আইহনের রাধার কান্না কৃষ্ণের জন্য; ক্যারিবিয়ান সাহিত্যে উন্মুক্ত আকাশের বন্দনা)।
একবার রস-কস হীন হলেই তো রসের মূল্য ধারণ করা যায়(The more I rustic the more I civilized)। ধারণার চেয়ে ধারণ করা ফরজে আইন জাতীয় বিষয়।
 ধারণায় কথা বলা যায়, ধারণে বিচারের ক্ষমতা তৈরি হয় যে বিচারে লোক বিশেষের মতামত নয়, মত বিশেষের সভ্যতা পাওয়া যায় ....

আলাস্কা

মনে করতাম বাতাসের সমগোত্রীয় কিছু
যখন শরীরের তাপমাত্রা ছাড়িয়ে যাবে সহ্যের গতিসীমা
তখন তোমার সুশীতল পরশ আমার কোষাগারের জমা করবে স্নিগ্ধতার আলাস্কা
আবার যখন শৈত্য প্রবাহে তাপমাত্রা নেমে আসবে হিমাঙ্কের নিচে
তোমার তহবিল থেকে উত্তোলন হবে উষ্ণতার পর্যাপ্ত ব্যালেন্স আমার জন্য
কেবলই আমাদের জন্য
বাস্তবে দেখলাম সিনেমার অন্য দৃশ্য
তুমি তো তুমি আর আমি তো আমি
আঙ্গুল টু আঙ্গুল কাছাকাছি, পাশাপাশি
তবুও যেন অনেক দূরে আছি, দূরত্ব নিয়ে বাঁচি
আমার স্থলভাগে যে টর্নেডোর মিশন পাঠাও এক থেকে একাদশ
তখনই আমি দ্বাদশ ব্যক্তি হয়ে লুকিয়ে পড়ি মেঘের আড়ালে
পরিসেবার আশায় নয়, প্রতারিত হবার বাসনায়
এক আমিকে একাধিকবার দেখি আয়নায়
কাজ আমার বেড়ে যায়,
কল্পনাকে তখন হাতে ধরে দিয়ে আসি পাচারকারীর কাছে
তোমার চোখটা তখন জয়মাল্য মুখোপাধ্যায় দৈহিক কাভারে

ধর্ম পুরনো বিধায় ধর্ম মানা হয়ে উঠে না তোমার
অথচ কী মহান তোমার সৌন্দর্যের বাসি চেতনা
চোখের ভালো লাগাগুলো কী সুন্দর থরে-বিথরে সাজানো  মনের গেস্টরুমে
আর আমি তোমার মনের বেডরুমের এক নয়, দ্বিতীয় বাসিন্দা
যেদিন একা হয়ে যাবো, একা করে তুলবো তোমার মনের আঙিনা
জন্ম একবারই, মৃত্যু অঙ্গাণু অঙ্গাণু বহুবার
শুনেছি মানুষের মৃত্যু ইশ্বরের আযান