PVR Cinemas— One Galle Face Mall–এর ষষ্ঠ তলায় অবস্থিত বিশাল এক মাল্টিপ্লেক্স। সাগরের ধারে দাঁড়িয়ে থাকা সেই মলের ভেতরে ঢুকলেই আলোর ভিন্ন এক জগৎ।
আমি যেখানে যাই, চেষ্টা করি সেখানকার অন্তত একটি সিনেমা হলেও দেখতে। ভাষা না বুঝলেও সমস্যা নেই— সেই দেশের ভাষায় অন্তত একটি চলচ্চিত্র দেখি। আমার কাছে এটা ভ্রমণেরই অংশ, সংস্কৃতির ভেতরে ঢুকে পড়ার এক নীরব উপায়।
সেদিনও আগেভাগেই অন্য একটি ছবির টিকিট কেটে রেখেছিলাম। হলে গিয়ে দেখি ভিন্ন এক আবহ— নায়ক-নায়িকার উপস্থিতিতে যেন ছোট্ট এক উৎসব বসেছে। নতুন সিনেমা মুক্তি পেয়েছে, তাই চারদিকে উচ্ছ্বাস—আলোকচ্ছটা, ক্যামেরা, শুভেচ্ছা আর কৌতূহলী দর্শকের ভিড়।
নায়ক-নায়িকার সঙ্গে দু-একটি কথা হলো। আন্তরিক আমন্ত্রণও পেলাম— তাঁদের সঙ্গে বসে সদ্য মুক্তি পাওয়া ছবিটি দেখার জন্য। ইচ্ছে ছিল, কিন্তু হাতে সময় ছিল না। আগের টিকিট, আগের পরিকল্পনা— আমাকে অন্য হলে টেনে নিল।
তবু মন ভরে গেল তাদের সিনেমা মুক্তির সংস্কৃতি দেখে। রীতিমতো পূজা দিয়ে তারা ছবির সূচনা করে— শিল্পকে শুধু বিনোদন নয়, একধরনের পবিত্র আয়োজনে পরিণত করে। সেই দৃশ্য মনে রয়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন