রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গর্ত থেকে বলছি



গর্ত থেকে বের হওয়ার কায়দায়

প্রথমে জিহবা 

তারপর চোখ 

তারপর সমগ্র শরীর


গর্ত থেকে বের হওয়ার কায়দায় 

যতবার নিজেকে গর্তে রেখেছি

ততবার ভেবে পাইনি— গর্তে সাপ

নাকি সাপে গর্ত


গর্তে নিজেকে রাখার পর একটা বিশ্রাম চাই

একটা সুন্দর গদ্য বিশ্রাম আসে আমার 

ঢেউ থেকে শরীরের তীর পর্যন্ত

বিশ্রামে বিশ্রামে আমি আস্ত একটা শীতকাল

আমি আস্ত একটা শীতকাল হয়ে উঠি


সূর্য উঠে না বহুদিন 

কুয়াশাময় তোমার শরীর

তোমার শরীরে নদী খননের অনুমতি চাই

আমার পোনামাছ বড় হয়ে উঠবে তোমার নামে



তোমার নামে সাপ হলে আমি

সাপকন্যা রাতের দিকে বিন বাজাবেন 

আর তুমি আর আমি তখন 

গর্তের আধারে ডুবে যাই

ডুবতে থাকি বছরের পর বছর

কালের পর কাল

রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

একলব্য

 


একলব্য ভেঙে যায়নি

হয়ে গেছে ধনুক

মনমন্ত্রে ছুড়বে তীর একলব্য 

মানবে না উমুক তমুক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আজব জটিল

 


জাদুকর 

তোমার হাতে জাদু নাই

জাদু দেখাচ্ছে তাই

গোপনে থাকা আক্কাস ভাই

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সোজা নয় সোজাসুজি



ভাবছো যারা ভালো আছো সব সাজানো

ব্রেইন কিন্তু দেখছে সোজা সব বাকানো

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

গজব গুজব



গজবের দেশে গুজব নিউজ

মিথ্যা চশমা চোখটা ফিউজ

শুধু শুদ্ধ

 শুদ্ধ হাতে জন্ম নিবে নতুন বাংলাদেশ

হালাল চাওয়াই মানুষ পাবে শুদ্ধ পরিবেশ

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নাম আছে নাম নাই




নাম আছে মান নাই 

মান আছে নাম নাই 

বিশ্বকে গ্রাম করে 

গ্রামকে বিশ্ব বানাই