Love ❤️ is the death of duty not only love 💗 is the death of beauty but also
শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
Middle
In my mind you will live or die, there is no middle ground, in the middle ground of my mind you are a den biased animal just
জানতে দিও
জানতে দিও কেমন আছো কোথায় তোমার বাড়ি
কোথায় তোমার নদীর জল দিচ্ছে সাগর পাড়ি
কোথায় তোমার ভুল সকল পড়ে লজ্জা শাড়ি
জানতে দিও
জানতে দিও
গভীর রাতের আচলভরা স্বপ্নকথা কোথায় গেলো
কোন অভিশাপ আমা থেকে তোমায় কেড়ে নিলো
কান্না পেলে এখন তুমি কোন পাতাকে ডাকো
কেমন রোদের দেখা পেলে হৃদয় খুলে রাখো
জানতে দিও
জানতে দিও
কোথায় তোমার খুনসুটি আর ঝগড়া
কোথায় তোমার চোখের আদর কাঁটাতারের পর্দা
কার সঙ্গ এখন তোমার দিচ্ছে জীবন জর্দা
জানতে দিও
জানতে দিও
কার অসুখে তুমি এখন দারুন ব্যতি ব্যস্ত
কার মুখের চপল হাসি করে তোমায় সুস্থ
কার কাছে মেলে ধরো বুকের পাথর কষ্ট
জানতে দিও
জানতে দিও
বসন্ত ফুল কোথায় এখন ফোটে
সূর্যকথা এখন রোজ কার মুখে উঠে
জানতে দিও
জানতে দিও
এখন তুমি কোথায় আছো
কেমন আছো কোন গতরের ফুল
আমি এখন ভালো আছি
হাসি পেলে ভীষণ বাঁচি স্বপ্নমধুর ভুল
জানতে দিও
রসুন দল
চোরে চোরে ঝগড়া করলে কখনো নির্দিষ্ট কারো পক্ষে অবস্থান স্পষ্ট করবেন না, সন্ত্রাস সন্ত্রাস দ্বন্দ্ব করলে কখনো কারো পক্ষ নিয়ে কথা বলবেন না,স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিলে কখনো নির্দিষ্ট কারো জন্য আদর অধিক দেখাবেন না-- কারন গভীর রাতে তারা সবাই এক।
শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
কুয়াশা
রোদের ঢালে তোমাকে রোদ পোহাতে দেখে কুয়াশা হবার ইচ্ছা জাগে
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
মুনাফিক
যে ব্যক্তি নামায পড়ে এবং যে ব্যক্তি করাপশন করে সে একই ব্যক্তি হতে পারে না
কবরের পাশে জায়গা আছে জন্মে
গোলাপের যৌবন গন্ধে বাড়ে
চাদের বয়স কমে জোছনায়
জলের ছন্দে বাড়ে শাপলার বুক
লোভে বাড়ে আকাঙ্খা বেদনা শোক
রাত না দিন
বুঝে উঠা কঠিন
ঝাউখোলাচোখ
মাছধরাঘুম
স্বাধীন স্বাধীন
কাপে বাড়ে চায়ের বয়স-- জন্ম-মৃত্যু তার কাপের পৃথিবী
চোখে বাড়ে চিরচেনা আকাশ-- সাদা নীলের চলক ধ্রুবক
অপেক্ষায় বাড়ে প্রেমিকের সাজ-- চোখের নয় মনোমাদক
কান্নায় কমে রোগের বয়স-- বিনা নোটিশে অতি উত্তম নগদ
কথায় কমে কাজের বহর-- উদাস উচাটন গম্ভীর সর্বগত