শনিবার, ২৭ জুন, ২০২০

যাকে যা বলার তাই বলে যাই

যাকে ভালোবাসেন মন উজাড় করে ছিনা টানটান করে আকাশ বাতাস কাপিয়ে বলতে শিখুন "ভালোবাসি"।যাকে ঘৃনা করেন অন্তত তার কানের কাছে গিয়ে বলুন "ঘৃনা করি", তাতে পাশের দালানের একটি ইট খসে পড়লে আপনার কিচ্ছু করার নাই। যাকে ভালোবাসেন না যাকে ঘৃনাও করেন না তার কাছ থেকে দূরে থাকুন-- এটাই জীবন।

মানুষ হলো নদীর জলের মতো--  জলে প্রয়োজনের বেশি থাকলে ঠান্ডা লাগে, পানিবাহিত ভাইরাস দ্বারা আক্রান্ত হতে হয়। জলে একেবারে না গেলে বিজ্ঞান তাকে খাটাস বলে। নিজেকে অন্তত খাটাস করে ফেলবেন না, আবার জলবাহিত রোগে আক্রান্তও করে ফেলবেন না-- এটাই জীবন।

মানুষ বন্ধুত্ব চায়, পাখিকে খাচায় বন্দী করে তার কাছ থেকেও বন্ধুত্ব চায়,এই মানুষই আবার বন্দনা চায়। বন্ধুত্বকে 'হ্যা' বলতে শিখুন আর বন্দনাকে বলতে শিখুন 'না'-- এটাই জীবন।

চলার পথে অনেক মানুষ আপনার উপকার করবে। কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না যদিনা আপনার পথটা উপকারমুখী না হয়। অনেক মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ঝড় পাখির বাসা ভাঙতে পারে কিন্তু বাসা বানানোর কৌশল নষ্ট করতে পারে না। তাই উপকারী প্রতিটি মানুষের প্রতি প্রত্যেক প্রানির প্রতি কৃতজ্ঞচিত্তে নিজের শ্রদ্ধার্ঘ্যে অবনত থাকুন কিন্তু তাকে মাথায় নিয়ে বাজার করতে যাবেন না। অনিষ্টকর প্রত্যেক প্রানির ব্যাপারে সচেতন হোন কিন্তু বাথরুমের নির্জন প্রান্তরে তাকে ডেকে আনবেন না-- এটাই জীবন।

সোমবার, ২২ জুন, ২০২০

Nothing more nothing here

Alone
All alone not at all
Alone
Alone is heaven
Nothing more
None
Either nothing or anything
Alone
All alone not at all
Alone is heaven
Like a sea blind island
Like a sun over the night
Like a baby within the mother
Like a dark over the sun
Like a bitter cold within the hub heat water
Alone
Alone all not at all
Alone
Alone is heaven
Crowd
A crowd
A crowd is nothing
A crowd is  just nothing but a crock
Alone
All alone not at all
Alone
Alone is heaven
Dew point on the sun light
Leaf water after the rain
A devastated battle field 💔 after the complete war
A man is about to die
Alone
All alone de facto
Alone
Alone
Alone is heaven
People want to know more about
Want
Want
Want is everywhere
Silence
Like a mother dark light
Like a titar owl flying
Like a mind catching wonderland
Like a dazzling owl Butterfly
Silence
Silence is peace of mind
Heaven
Heaven is state of peace
Alone
All alone de facto
Alone is peace
Alone is heaven
Alone is reincarnation
Alone is zero term onto power house
Alone
All alone de facto
Alone is the destination
Like a shadow of 🐦 bird flying
Like a breast of flying cloud
Like a losing sound of test
Alone
All alone de facto
Alone
Alone is life of death

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আত্মহত্যা

আপনি খুব হতাশ। মনে হচ্ছে এখনি আত্মহত্যা করে ফেলা দরকার। আপনার মনে হওয়া মোটেও অবান্তর কিছু না। আত্মহত্যা আপনি করতেই পারেন। আপনি মরে গেলে কারো ভাবান্তর হবে না। এই দুনিয়ায় অনেক বিখ্যাত মানুষ মারা গেছেন, তাতে পৃথিবীর বিশেষ কোনো ক্ষতি হয়নি। এই দুনিয়ার অনেক কুখ্যাত মানুষ মারা গেছেন তাতেও পৃথিবীর কোনো বিশেষ উপকার হয়নি। আপনিও মারা যাবেন। তাতে পৃথিবীর বিশেষ কোনো উপকার বা ক্ষতি হবে না।

এই বস্তুজগৎ প্রত্যেক বিষয়ের প্রত্যেক জিনিসের ডোজন ডোজন অল্টারনেটিভ নির্মান করে রেখেছে। এই বস্তুজগতে প্রত্যেক বস্তুর নেগেটিভ ও পজেটিভ রয়েছে। লবনের যেমন উপকার ও ক্ষতি রয়েছে, আপনারও তেমনি উপকারী ও ক্ষতিকর প্রভাব রয়েছে আপনার চারপাশে।

তারপরও আপনি বাচবেন, তারপরও আপনি হাসবেন, তারপরও আপনি সময়মতো কাদবেন।

আপনার ডিপ্রেশনকে ঘৃনা করবেন না, সে আপনারই অংশ, আপনার থট প্রসেসের অংশীদার সে। ডিপ্রেশনকে চিনতে শিখুন যেমন করে আপনার অফিসে যাওয়ার রাস্তাটি চিনেন যেমন করে  প্রার্থনালয়ের যাওয়ার পথটি আবিষ্কার করেন। ফুল থেকে কাটা কেন সরাবেন!? কাটা ফুলের অলংকার। কাটাকে কাটার মতো থাকতে দেন, ফুলকে ফুলের মতো।

আপনি বাচবেন। কেন জানেন?  বেচে থাকাটা আপনারই দরকার। আপনি হাসবেন। কেন জানেন? হাসলে আপনাকেই সুন্দর দেখায়। আপনি কাদবেন। কেন জানেন? কাদলেই আপনি জানতে পারেন আপনার চোখ যে সুন্দর ঝরনা।

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

দুঃখ

মায়ের নাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে দেখি পৃথিবীটা বিচ্ছিন্নতাবাদীদের দখলে

মৃত্যু

মৃত্যু আমার জন্য ছয়তলায় অপেক্ষা করে। আমি চারতলায় উঠে পরি। চারতলায় উঠে দেখি দুই ও তিন তলায় ব্যাপক বৈষম্য চলতেছে, আর নিচতলায় চলতেছে অরাজকতা। তখন মৃত্যুকে বলি " থামো" -- দুইতলা এবং তিনতলার বৈষম্য একেবারে নির্মূল না করা পর্যন্ত, নিচতলার অরাজকতা একেবারে শেষ না করা পর্যন্ত তোমার কোনো অধিকার নাই আমাকে ছয়তলায় ডেকে নিয়ে যাও। তাই বলছি ছয়তলা থেকে সরাসরি আসমানে চলে যাও। আমার প্রয়োজনে আমিই তোমাকে ডেকে নিবো। মৃত্যু তখন হাসে এবং কোনো এক অজানা কারনে সে প্রতিজ্ঞা করেছে পৃথিবীর শান্তির জন্য সে আমাকে সহযোগিতা করবে।

সোমবার, ১৫ জুন, ২০২০

আদম নবী

আদম প্রথম আত্মহত্যা করেছিলেন। ফলে তাকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হল। পৃথিবীতে যারা আত্মহত্যা করে তারা কি জান্নাতে চলে যায়?

রবিবার, ১৪ জুন, ২০২০

স্টাউট আলোর মতো সহজ হয়ে আসো

যখন থেকে তোমাকে মনে হলো নদী
তখন থেকে নৌকা বানাতে শুরু করি
কাঠাল কাঠের নৌকা
শামুকভাঙা পেরেক
আলতা রঙের আলকাতরা

নুহ নবীর নৌকার কথা মনে আছে আমার
অভিশপ্ত সবাই ডুবে গেলো জলের ত্রাসে

আমার নৌকার নাম রেখেছি 'প্রেমকিস্তি'

একদিন প্রেমকিস্তির দিকে খুব করে তাকাই
দেখি বসন্ত ফুল পাতার আড়ালে লুক্রেতিউস
দেখি জাম্বুরা ফুলের ঘ্রান অনিন্দ্য সুনির্মল বন্দনা
অকাতরে প্রানফুল আলুর ডগার মতো বয়ে যাচ্ছে
বয়ে যাচ্ছে আমার হৃদয় থেকে দেহানুভূতির পরাগরেনু প্রান্ত থেকে কেন্দ্রে

প্রেমকিস্তি থেকে ঝরে গেলো অনেকগুলো বছর
আশ্বিন মাসের ঝড়ও থেমে গেলো
শহরের পুরাতন ইটটি কয়েকদিন আগে মারা গেলো
স্বপ্নদেশ দখল করলো পরদেশী আকাশ
নীল পাতলা ঠেঙি ভুলে গেলো সাতার 
নদীতমা
তোমার জলেও আজ ঢেউ নেই
কোয়ারেন্টাইন তুমি বহু বছর আগ থেকে
তোমার লাশের উপর বড় বড় বিল্ডিং সোপার শপ নাইট ক্লাব

নদীতমা
আমার প্রেমকিস্তিও নিয়ে যাবে তারা
তোমার লাশের উপর যে ফাইবস্টার দৈত্য বসানো হয়েছে তার জন্য
তার লিপস্টিকের মতো চকচকে ঠোঁটের সামনে প্রদর্শন করবে
আমার প্রেমকিস্তিও লাশ হয়ে যাবে

তুমিও লাশ
আমার প্রেমকিস্তিও লাশ

নুহ নবীর নৌকার কথা মনে আছে আমার
অভিশপ্ত সবাই ডুবে গেলো জলের ত্রাসে
এই দিন দিন নয় আরও দিন আছে