বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

হঠাৎ যদি


ত্যাগেও সুখ আছে, ভোগেও সুখ আছে-- ভোগবাদীরা বলবে অন্য কথা


আপনার নাক খাড়া আমরা জানি-- তাই বলে কী যত্রতত্র নাক গলাতে হবে, আপনার নাক খাড়া নয় দেখাই যাচ্ছে--  যত্রতত্র নাক গলাতে আপনার লজ্জা হওয়া উচিত


কাছের মানুষ যখন জানতে চায় 'কেমন আছি' তখন নিজেকে অনেক দূরের মনে হয়, দূরের মানুষ যখন জানতে চায় না 'ভালো আছি কিনা' দূরকে দূর বলে বোধকরি

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

দুঃখবাদ

আনন্দটা আমার ( আমার অধীনে), আমি আনন্দ হয়ে যায় না, দুঃখটা আমার ( আমার অধীনে), আমি দুঃখ হয়ে যায় না। তাই আনন্দ কিংবা দুঃখ যতই পাগলা ঘোড়ার মতো আচরন করুক, লাগামহীন হতে পারে না।

কুকুরবাদ

কুকুর দলবদ্ধভাবে আক্রমন করে, এই কুকুরই মাংস খাওয়ার সময় দলকে অপছন্দ করে

শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

আকার থেকে নিরাকার

কত ইতর খেলা ঘটে যায় হৃদয়ে
বাসা বাধে ভালোবাসা বাসা বাধে বাহিরে
কত রঙিন খেলা বসে যায় হৃদয়ে
বাসা বাধে ভালোবাসা বাসা বাধে ভেতরে
কুয়াশার কাপড়ে পড়ে থাকে স্মৃতির লাশ
মানুষের অপমানে মানুষেরই কালান্তর উল্লাস
বাসা বাধে ভালোবাসে বাসা বাধে আশেপাশে
দূরে থাক তবু তার সুখডাকা ঘর থাক
কাছে আসে ভালোবাসে কাছে আসে নিজে নিজে
ঘর বানায় ঘর ভাঙে দোষারোপ করে শেষে
কাছে আসে ভালোবাসে দূরে যায় দোষ ধরে
ভালো থাক
         সুখে থাক
সুখে থাক
         ভালো থাক
আমোদে প্রমোদে সুখে থাক ভালো থাক
আমাদের সময়ে সময়ের অভিশাপ
কাল সাপ নীল সাপ ভালো সাপ অভিশাপ
আমাদের সময়ে আমাদের অভিশাপ
ভালো থাক সুখে থাক
আমোদে প্রমোদে নীল জলে পাক সাত
ভুল হলেও ঝড়টা ফুলদের ঘরে যাক
      থাক থাক ভালো থাক
                ভালোবাসা ভালো থাক
                       ভালো থাক সুখে থাক

বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

তবু দেখি না

তোমার নামে নামি আমি
তোমার কথায় চলি
তুমি দেখাও আগুন পাথর
বরফ পেলে গলি।।

নীরবে সরব থাকিয়া
কবিতা করো বসিয়া
যা দেখাও তা দেখি আমি তবু দেখি না।।

তমসা নিবিড় অন্ধকার
আলোতে চোখে দেখা ভার
তুমি আলো তুমি আধার তুমিই সরকার।।

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

বাস্তবতা

কারো কাছে বাস্তবতা দোকান, কারো কাছে বাস্তবতা দোকানের ফুল, কারো কাছে বাস্তবতা দোকান কিংবা ফুল নয়, খুশবু। আমার কাছে বাস্তবতা দোকান, ফুল, খুশবু নয়, আমি স্বয়ং নিজে।