শনিবার, ৩০ মার্চ, ২০১৯

(:)

চ্যালার লিডার বদলায়-- চ্যালা চ্যালাই থেকে যায়

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

চিন্তাশীল

চিন্তাশীল হলেন তিনি যিনি অধর ও ওষ্ঠ্যে তালা লাগানোর পর চাবিটাকে সাগরে মাঝখানে ফেলে দেন

রাস্তা

পথিক দেখলেই রাস্তার দুঃখ বেড়ে যায়

সোমবার, ২৫ মার্চ, ২০১৯

স্বাধীনতা

আমাদের স্বাধীনতা সর্বোচ্চ সার্টিফিকেট পেয়েছে কিন্তু এখনো চাকরি পাচ্ছে না

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

ভু ল

মানুষ, ভুল মানুষ চিনতে সবচেয়ে বড় ভুল করে

।।

নির্জন বৃন্দাবন
কৃষ্ণরাধা অচেতন

পুরুষতন্ত্র

পুরুষরা বিয়ের রাত থেকে বউয়ের গলায় পুরুষতন্ত্রের একটা কৃত্রিম মালা ঝুলিয়ে দেয়-- এই মালা সুগন্ধ দেয় না আবার নষ্টও হয় না তবে সমাজ ধরে রাখে। এই সমাজ ধরে রাখা মালা নিয়ে বউরা গৃহপালিত জীব আর তারা জীবের পতি বা স্বামী বা প্রভু।