শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

গ্রামীন মেয়ে

গ্রামীন মেয়ে
তোকে দেখতে ভীষন ইচ্ছে করে
গ্রামীন মেয়ে
তোর চোখে ভাসতে ইচ্ছে করে
গ্রামীন মেয়ে
তোর ঠোঁটে আমার বসতবাড়ি
ইচ্ছে হলে লজ্জাসুখে ঢেকে দিতে পারিস
গ্রামীন মেয়ে
বেড়ার ফাঁকে একটু মারিস উঁকি
রাস্তা বেয়ে দেখে নিব সন্ধ্যা রাতের জ্যোতি
তোর হাতে গাইন্দ্যা চালের ভাত
হালকা ঝোলের পুঁটি মাছ
গরম দুধের স্বাদ
তোর গতরের জংলি গরম ভীষন আরাম রাত
গ্রামীন মেয়ে
তোর উঠোনে খেলতে আমার চরম নেশা ধরে
দুজন মিলে কানামাছি চার পাঁচ ছয়
ঠোঁটের কোনে মুগ্ধ হাসি
জয় আমাদের জয়
গ্রামীন মেয়ে
তোর ত  অনেক লজ্জা লজ্জা ভাব
মনের বোতাম চারটা হলে তিনটা খোলা রাখ
তোর মনের গোপন খাতায় রেজা নামটি থাক

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

এসিকাল

আমরা যারা গরীব তাদের জন্য টিনের চালে নামে কনকনে শীতকাল, কর্দমাক্ত রাস্তায় নামে বর্ষাকাল, মাথায় নামে গ্রীষ্মকাল, আর তাদের রুমে তাদের গাড়িতে তাদের মার্কেটে একটিই কাল-- এসিকাল( air conditioner season)

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

প্রয়ো জ ন

প্রিয়জন বলে আলাদা কোনো পোস্টার নেই, সবই প্রয়োজন

দ্বিতীয়

পাড় থেকে নদীর দূরত্ব মাত্র এক‌টি দীর্ঘশ্বাস

ভালোবাসা

ভালোবাসাকে বুঝতে হয় একটা জীবন দিয়ে, জীবনে ভালোবাসা আসে না

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

পেস্ট আর ব্রাশ

আশেপাশে প্রচুর অভিধান রেজা ভাই, মাথাটাকে অন্ততপক্ষে অভিধানমুক্ত রেখো। পেস্ট আর ব্রাশ কিন্তু দাঁত খেয়ে ফেলে। রেজা ভাই পেস্ট আর ব্রাশকে নিয়মিত চেক করে নিও।

গরমের শীত

গ্রীষ্মকালে বিরক্ত করার জন্য গরম থাকে, শীতকালে আরাম দেয়ার জন্য বেকারদের জন্য কেউ থাকে না। রাত শেষে বালিশের সাথে একা।