শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

ধারনাজ্ঞান

আপনার বন্ধুর গার্লফ্রেন্ড আপনার সম্পর্কে যেমন ধারনা রাখে আপনি আসলে আপনার বন্ধুর কাছে তেমন, আপনার বয়ফ্রেন্ডের বন্ধু আপনার সম্পর্কে যেমন ধারনা রাখে আপনি তার চেয়ে একটু হলেও ভালো

তিনি

তিনি আসেন চলে যেতে, তাইতো তার থেকে যাওয়া

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একজন গল্পবাজ৷ উপেক্ষিতা তাঁর একটি গল্প। এই গল্পটি নিয়ে খুবই ভালো মানের সিনেমা টিনেমা হতে পারে। হয়েছে হয়তো, হয়তো হয়নি, হবে। গল্পটিতে হুগলী জেলার একটি গ্রামের কথা আছে। সমস্যা নেই। নরসিংদী কিংবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এমন গ্রাম অবশ্যই খুঁজে পাওয়া যাবে।

কিন্তু বিমল নামে যে চরিত্রের দেখা পাই তাকে আমরা ভালো লাগেনি। বড় ধরনের বিশ্বাসঘাতক এবং সুবিধাভোগী মনে হয়েছে।

প্রথমে যখন বিমলের সাথে পরিচিত হই তখন তাকে খুবই ডিসেন্ট মানসিকতার বালক মনে হয়েছে। কিন্তু পরে আর তার প্রতি আকর্ষন ধরে রাখতে পারিনি। বিমল মিথ্যুক। বিমল ভালোবাসার সংজ্ঞা জানে না, বিমল বৌদিকে ফাঁকি দিয়েছে। ভালোবাসায় মিথ্যা কেন, সত্য লুকানো কবিরা গুনা মানে বড় পাপ। বিমল কোনোদিন শান্তিতে থাকতে পারে না। বিমলের প্রতি আমার অভিশাপ।

রতনকে রেখে পোস্টমাস্টার চলে গ্যাছে সেখানে একটা রাবীন্দ্রিক পেনপেন যুক্তি আছে "পৃথিবীতে কে কাহার "( আরে ভাই, পৃথিবীতে সবাই সবার)। কিন্তু বিমলকে বিদেশের আলো বাতাসে নিয়ে যাওয়া জাস্ট প্রতারনা, বৌদির সাথে প্রতারনা।

বৌদি আজও জানে না বিমল কোথায়। বৌদি মারাযাওয়া ছোট্ট ভাইয়ের সমস্ত যন্ত্রনা আপনার মধ্যে দিয়ে ভুলতে চেয়েছিলেন মিস্টার বিমল সাহেব। আপনার জন্য প্রতিদিন রান্না করে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন মহিলাটি, গ্রামীন লাজ লজ্জা ভুলে গিয়ে আপনাকে রাস্তার পাশে নিজ হাতে খাইয়ে দিতেন মহিলাটি। আপনার জন্য আরও অনেক কিছু করতে চেয়েছিলেন, বার বার বলেছে 'ভাই,আমি পরাধীন '। আর আপনি নিজের সুন্দর ক্যারিয়ারের জন্য এমন সুন্দর মনের ত্যাগী মানুষটিকে না জানিয়ে বাবুদের দেশে পারি জমালেন। ভালো। বেশ ভালো বিমল সাহেব।

আপনি নিজেই মহিলাটিকে দিদি সম্বোধন করেছিলেন, পাছোঁয়া প্রনাম করেছেন, গ্রামীন হৃদয়ের সহজ সরল ভালোবাসা আদায় করে নিলেন নাগরিক কৌশলে। তারপর। তারপর তাকে কোনো কিছু না জানিয়ে, তাঁর ভালোবাসায় কোনো প্রকার শ্রদ্ধাবোধ না রেখে আপনি চলে গেলেন কোর্টটাই পরা শহরে। আরও আধুনিক হতে।

সমস্যা নাই বিমল সাহেব! আরও আধুনিক, সুবিধাভোগী হতে থাকেন।
আধুনিক হতে হতে সুবিধাভোগী হতে হতে  একদিন দেখবেন গাছ থেকে নামবার মইটা আর নাই। তখন সেই সহজ নারীর কথা মনে পড়বে আর কাঁদবেন। তখন চোখের জলে কপোল ঘা হবে, হৃদয় শুকিয়ে যাবে, মরুময় হৃদয়ে ভালোবাসার জল দেয়ার জন্য কেউ আসবে না। ঝড় একবাররই আসে,  ঝড়ের দিন ঠিকই মানুষ বুঝে ঘর কেন প্রয়োজন!

নারী আর পুলিশ

নারী আর ভারতবর্ষের পুলিশের মানসিক গঠন এক-- দুর্বলের উপর প্রবল, প্রবলের নিচে দুর্বল 

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

বদল

কাউকে ভালোবাসলে বহুগুনে ফেরত আসে কোনো একদিন, কাউকে আঘাত দিলে বহুগুনে ফেরত আসে কোনো একদিন 

বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

এ ই তো

ফেরেশতা স্বাধীনতা চাইলে শয়তান হয়ে যায় 

বাংলাদেশ নামে লোকটি

বাংলাদেশও মানুষ
অনেকের পরিচিত একজন মানুষ
তার কন্ঠে তারাপদ সুর
ভাষায় আলপিন সুখ

বৈষ্ণব বাউল প্রেম গায়, ইছামতি পরে বেগুনী রঙের ব্লাউজ চম্পা কালারের শাড়ি, বাম হাতে হৃদয় ডান হাতে নুড়ি

আমিও বাংলাদেশকে চিনি

ফুটপাতের পাশ দিয়ে পা মেপে হেঁটে যায়, একপলক চোখ রাখে সামনে, এক পলক মাটির কাছে নখ থেকে সামান্য দূরে, একপলক চোখ রাখে মনের ভেতর

আমি তাকে দূরতমা বলি
কাছে তবুও দূরে
আমি তাকে প্রিয়তমা বলি
দূরে তবুও কাছে
বাংলাদেশ নামে লোকটির মাংসের মতো হৃদয় আছে
প্রতিদিন চা খেতে বসে, হাঁটে, হাসে
বিকাল বেলা জিমে যায়, রুটির সাথে ডিম খায়, আস্ত দুপুর মদির দোকানে কাটায়

তার সাথে দেখা হয় আমার শাকুরায় মদ খেয়ে মাতাল প্রায় চিৎকার করে কাঁদে, দেখা হয় মাজারে জিকির করে আল্লাহু আকবর আল্লাহু আকবর, দেখা হয় সুপ্রিম কোর্টের বারান্দায় প্লেকার্ড  হাতে ন্যায় বিচারের দাবির সাথে, দেখা হয় মেঘনায় লাল হাসি আর ঢেউয়ের ওড়নায়

তার চুল থেকে নেমে আসে অন্ধকার, সিল্করোডে যতসব রঙের বাহার
বাংলাদেশের এখন বিশ্রাম দরকার, ঘুম দরকার