রবিবার, ৩১ জুলাই, ২০১৬

ত...

তার হাত দুইটা থাকার কথা ছিল অথচ একটি তার বাম হাত 

শনিবার, ৩০ জুলাই, ২০১৬

ডিসিপ্লিন

আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রকে প্রাজ্ঞতা অর্জন করতে শেখায় না-- ছাত্রকে ডিসিপ্লিন শেখায়, কৃষক যেমন করে দলছুট পশুকে রাতে বাড়ি ফিরতে শেখায়, গৃহিনী যেমন করে তার পাখিকে খোয়াড়ে বন্দী করতে শেখায় তেমন ডিসিপ্লিন  

সুনীল

সুন্দরী মেয়েরা রান্না করলে লবন বেশি হবে, যাদের হাতের লেখা অসুন্দর তারা সাহসী অথবা সৃজনশীল। যে সব সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর তারা হয় সাহসী নয় ট্রমাটাইজ, তারা হয় পুরুষ পালন করবে নয় বেড়াল লালন করবে 

ফল.

রাত শেষ হয়ে এলো, ঘুমের এখনো সাজঘর দেখা হয়নি, প্রতি রাতে পাখিটা বাসায় ফিরে অন্ধকারে বিশ্রাম নিবে বলে, অন্ধকার প্রতি রাতে পাখির কাছে ফিরে ফিরে আসে বিশ্রাম নিতে, দুজনই যখন বিশ্রামহীন মেটার, তাহলে কে বাজাবে ঘুমের গিটার? আবার সে বসে আছে নাক ফুলিয়ে সময়ের ঘাটে, অলস মাঝি নৌকাটানে কইবে কথা তার সনে, পৃথিবীতে কেউ একজন তো আছে আমার যে আমার একান্ত আপন মনে মনে 

রক্ত ...

ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর রক্তগ্রুপ পরীক্ষা করালাম। রক্ত গ্রুপ ও পজেটিভ। সব জায়গায় দিব্যি লিখতে লাগলাম আমি এমরানুর রেজা, আমার রক্তের গ্রুপ ও পজেটিভ।

বছর দুয়েক পরে মনে হলো রক্তের গ্রুপ আবার টেস্ট করে নেয়া যেতে পারে। ও মা! রক্তের গ্রুপ আসে এবি পজেটিভ। পাসপোর্ট ভিসা ইমেগ্রেসন সব জায়গায় লিখতে লাগলাম আমার রক্তের গ্রুপ এবি পজেটিভ। আমি যদিও সংশয়বাদী, আমার রক্তের গ্রুপ নিয়ে আর কোনো সংশয় নেই। দ্বিতীয় বার আমি, নবী ভাই, ফোরকান ভাই এক সাথে রক্তগ্রুপ পরীক্ষা করেছিলাম। আমাদের তিন জনেরই রক্তের গ্রুপ এবি পজেটিভ হয়েছিল। বিষয়টি আমাদের জন্য আনন্দদায়ক ছিল, রক্তের গ্রুপ এক বলে কথা।

আজকে নবী ভাই রক্ত দিতে যাবে। আমিও যাচ্ছি নবী ভাইয়ের সাথে। আমি, নবী ভাই, মৃদুল জমজম জেনারেল হাসপাতালে গেলাম। নবী ভাইয়ের ওজন এক কেজি কম পঞ্চাশ কেজি। তারপরও নবী ভাই রক্ত দিবে। রক্ত দিলে নাকি স্বাস্থ্য ভালো হয় এমন গোপন লোভও নবী ভাইয়ের মনে কাজ করছে। রক্ত দেয়ার আগে তার রক্ত পরীক্ষা করে নেয়া হলো। ও মাই গড! নবী ভাইয়ের রক্তের গ্রুপ ও পজেটিভ।

তাহলে আমার রক্তের গ্রুপ?

এখন আমার রক্তগ্রুপ পরীক্ষায় মিশনে নামলাম। পরীক্ষা চলছে তো চলছে। এখন ফলাফলের পালা। আমার রক্তগ্রুপ আসে বি পজেটিভ!

দয়াল, তিন মাস পর পর জানি রক্ত দেয়া যায়, আমার কী তাহলে তিন মাস পর পর রক্তগ্রুপ পরিবর্তন হয় ....

শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

ঘ.

ঘুড়ি নাটাই সবই আছে,
আকাশটা ঠিক আগের মতো নাই যেখানে ঘুড়ির মতো মনডারে উড়ানো যায় 

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

অ

এই সমাজে প্রত্যেক প্রেমিক একজন দেবদাস আর প্রত্যেক প্রেমিকা পারুর চরিত্রে ভালো অভিনয়  করে। দেবদাস গ্রামীন রোদে শুকানো ভাজা ভাজা কাঠ যেখানে পারু প্রেমআগুন ধরায়। আগুনে আগুনে জ্বলছে যুবক সম্প্রদায়-- সুখ নাই সুখ নাই।