মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

তীব্র কিছু

আলোআঁধারি শহরে প্রয়োজন হয়ে থাকে অতীব নিকট ঋতু যেখানে জমা থাকে তীব্র কিছু -- হয় ঘৃণা নয় ভালোবাসা।
ক্লীবের মাঝে পটল তোলা, পটল খেলা। পটল খেলায় কেউ হারতে শিখেনি অথচ পরাজয় একটি উত্তম জয়, অনিবার্য জয়।
পটল খেলায় খেলোয়াড় মানুষ, শয়তান এবং আমি। আমি হয়তো মানুষ, নয়তো শয়তান কিন্তু আমি নই।
বাবা-মায়ের গাজন প্রক্রিয়ায় আমার প্রথম মৃত্যু। দ্বিতীয় মৃত্যু গর্ভে এবং শেষ মৃত্যু পৃথিবীর পাটাতন। আমার আর মৃত্যু হবে না।
 জীবের কাছে তুচ্ছ অপমানের গালিচা -- Imperfect media can't choice a perfect media, can't।
তবুও শ্রদ্ধায় মাথা নত করে জানায় বিনম্র অভিবাদন। কারণ আমি জানি সরল সমীকরণের স্রোতে থাকে জটিল এবং ফেনায়িত ঢেউ। ঢেউ যেন মনের মতো তীরের দেখা পায়।

রবিবার, ২৮ জুন, ২০১৫

মুখস্থ অনুভূতি

দিদি, তোমাকে কে অপমান করল?
আমি এখনি দৈত্য পাঠিয়ে দিচ্ছি

Puros manos to seee

দিদি গো আমরা মানুষ

Puros manos vinno jati

আজ বৃষ্টির দিন, আকাশ মেঘলা। তাইতো তোমার অভিমান। অভিমান আছে বলেই এখনো পৃথিবী এতো নারীময়

Nare

Maan ovimane aj r kuliye uthte pari na

না এবং রে-এর মাঝখানের কথাগুলো আমার খুবই চেনা

Seta kmn

তবে বিকালের কাছেও কিন্তু সকাল প্রত্যাশা করা যায়। সেইতো জীবন, এইতো জীবন

পুরুষ বলে কেউ নেই, সবই নারী

Ami hoyto ekta duswapno dekhchi...

Toi to boisnobdrr kotha bolli

Sei puros j dabi niye ashe

Sobai to puros nai

Nari jane puros k

প্রকৃতি আমার রাধাস্নাত
পুরুষের ছদ্মনামে, ছদ্মবেশে কিছু মানুষ আছে রে দিদি, আসলে আমরা সৃজনী কিংবা নারী

besh besh besh

Valo basa r prem tobe kare koy?

এইগুলা, এইগুলি এক অভ্যাসের নাম। সৃজনী অভ্যাস।

Voyanok ovvas

যাকে আমরা থুথু বলি তাই শ্লেষ্মা, তাই পুঁজ, তাই বীর্য। একই তবে ভিন্ন নাম, ভিন্ন করাই তো মানুষের কাম

Rrrr

নইলে খেলা জমে না, খেলা ভিন্ন আদমজাত বাঁচবে কেমনে

Sob e to khela...

বেলা যাপনের খেলা, বেলা কাটানোর খেলা

Aj monn ta voyonkor kharap

Accha monn ki?

Bolo to

মন হলো কিছু মুখস্থ অনুভূতির ধারক যা আমাদের মাঝে install করা হয়েছে। ইংরেজিতে তাকে বলে indoctrination

A collection of feelings = mind যখন কোনো অনুভূতির loose connection হয় তখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়ার বিঘ্ন ঘটে। তাকেই আমরা মন খারাপ বলে চালিয়ে দেই

Ha ha ha

প্রকৃত মন খারাপ বলে কিছু নেই। এটিও একটি অনুভূতির স্তর। যেমন রঙ্গিন পানি পান করার পর ভিন্ন ধরনের অনুভূতি স্তর তৈরি হয় তেমনি রুটিনগত জীবনের মধ্যে মন খারাপ একধরনের অনুভূতি যার সাথে মানুষের অভিযোজন হয়নি। তবে সাধক মন খারাপের সময় বেশি ভালো থাকেন। চাতক পাখির মতো মন খারাপের জন্যও তাঁরা বসে থাকেন

besh besh besh

Ki korbo taile

হাস্য শুধু আমার সখা, অশ্রু আমার কেউ নই
হাস্য করে অর্ধ জীবন করেছি তো অপচয়
চলে যারে সুখের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয়
গলা ভরে কাঁদতে শিখি গভীর সম বেদনায়

Sadhu Sadhu

Hasi jodi fekase hoy?

মানুষের মুখস্থ অনুভূতি পাঁচ থেকে ছয়টি। আনন্দ একটি। মানুষ কেবল আনন্দ নিয়ে থাকে ফলে অন্য অনুভূতিগুলো অধরা। অথচ জীবনকে পূর্ণ জোয়ারে জানতে গেলে সমস্ত অনুভূতির পূর্ণ বিকাশ ঘটাতে হবে।

মাথায় থাকতে হবে প্রত্যেক মানুষের দুটি ভাগ self and feelings

Valo lagche Ekhon

অনুভূতিকে জানো দিদি , অনুভূতি আমাদের স্বর্গ, অনুভূতিই আমাদের নরক

টা টা, মানুষের জয় হোক

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

গালি

মানুষের ভেতরের কুকুরটা `কুকুর' বলে গালি দেয় 

বিক্রি

বিক্রি হচ্ছে দেশ
বিক্রি হচ্ছে বেশ
বিক্রি হচ্ছে  মুখের কথা
দাঁড়ি, কমা, ড্যাশ
বিক্রি হচ্ছে মায়ের আঁচল
আঁচলে রাখা ক্যাশ 

মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

মেশিন

আজকাল লেখক হওয়ার মেশিন পাওয়া যায়।
আপনি লেখক হতে চাইলে মেশিনের সহোযোগিতা নিতে পারেন।

ধরুন, আপনার ভাব আছে কিন্তু ভাষা নেই, কোনো প্রকার সংকোচ না রেখে আপনি মেশিনের কাছে যান, মেশিন আপনার  ভাবকে আধুনিক পদ্ধতিতে ভাষিক অবয়ব দিয়ে দিবে।

যদি আপনার ভাষা এবং ভাব কোনোটাই না থাকে; তাহলে কী করবেন? তাহলেও আপনি মেশিনের কাছে যেতে পারেন।
তখন মেশিন প্রথমে আপনাকে ফটোকপি করবে। তারপর আপনার ভাব ও ভাষা তরতর করে মেশিনের পায়ুপথে বের করে দিবে।

আরেকটি কথা, মেশিনের কাছে যাওয়ার আগে আপনার ব্লাঙ্ক চেক বইয়ে হেন্ডসাম টাকার এমাউন্ট বসাবেন। কারণ মেশিন আবার টাকা খায় তো!

বাবু ভাই

বর্ণাঢ্য দার দিকে তাকালেই বাবু ভাইয়ের কথা মনে পড়ে।  বাবু ভাই আমার চেয়ে পনেরো বছরের বড়। তারপরও আমার কাছেই সে আরামবোধ করত।
প্রতিবেশীজন বাবু ভাই আমার কাছে এলেই হাসতো, মিটির মিটি হাসি। তার হাসিতে গান, তার গানে ছিল প্রাণ, তার হাসিতে ছিল সমাজের প্রতি ভরাট কটাক্ষ।
তার চোখে কোনোদিন জল দেখিনি।
সে আমাকে কেবল নায়ক হওয়ার গল্প শুনাতো, নায়ক ওমর সানির গল্প।
ওমর সানি-মৌসুমী তখন দারুণ জুটি।
কিন্তু আমি, আমি কিন্তু ওমর সানি হতে চাইনি। কারণ ততদিনে সালমান শাহ আমার স্বপ্নের নায়ক। আর শাবনূর আমার স্বপ্নের নায়িকা -- সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে!
বাবু ভাই খুব আস্তে আস্তে কথা বলতো, আমাকে মেথ ম্যাজিক শেখাতো। একদিন শুনেছিল, একদিন শুনেছিলাম বাবু ভাইয়ের সুতীব্র চিৎকার। পৃথিবীর পাঁজরে নেমে এসেছিল সত্যের কোমল। তারপর বাবু ভাই চুপ। আর কোনোদিন কথা বলেনি। মাটির সাথে পেতেছে এখন সে চিরদিনের সংসার।
তারপর শুনি বর্ণাঢ্য দা বেঁধেছে মানুষের সংসার পৃথিবীর অর্ধবৃত্তে ঝুলে থাকা স্তনের মতো। কিছুদিন টুয়াপাতি খেলা…  সংসার আর করা হলো না তার।

 এখন সে ছবি আঁকে -- লাল, নীল, হলুদ, কালো রঙ্গের ছবি। অথচ কালো রঙ্গের ছবি আঁকার জন্য কত্ত চেষ্টা করেছিল বাবু ভাই।
বাবু ভাইয়ের কালো রঙের আঁকা ছবিগুলো কেন যেন লাল রং হয়ে যেতো।
আমিও আজকাল কালো রং দেখিনা, কেবল লাল রং দেখি, কেবল বাবু ভাইকে দেখি।

সোমবার, ২২ জুন, ২০১৫

কাঁঠাল

কাঁঠাল মানুষের মুখ থেকে শুরু করে পশুর পাকস্থলী পর্যন্ত উপযোগিতা তৈরি করতে পারে। মানুষ কখনো জাতীয় ফল কাঁঠাল হতে পারে না।