বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪

নীরব প্রেম

মূল

গরচেহ তাফসীর যঁবা রওশন গরাস্ত
লেকে ইশকে বেযবাঁ রওশন তরাস্ত


অনুবাদ

ভাষার ঘনঘটায় প্রেম আবোল -তাবোল
নীরবে প্রেমের নদী স্রোতে বহুগুণ

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

আবেগের বেগ

আবেগের বেগে ইঞ্জিন চালু হয়,
ইঞ্জিন চলে,
ইঞ্জিন চলে যোক্তিক সিস্টেমে

Engine is launched by the speed of emotion, then it is started swimming, swimming only for systematic notion 

সোমবার, ২৮ জুলাই, ২০১৪

খোদার কসম জান

শিশুদের বেয়াদবী ,আহ্লাদী  ভালো লাগে, মনে থাকে মনে রাখার মতো!
কপটহীন, নির্লিপ্ত শিশুরাজ্য!! মনের মতোই শিশুর চলাচল-কোলাহল সরল, অনিন্দ্যসুন্দর! শিশুর হাসিতে প্রেম, কান্নায় প্রেম, ভাবনায় মাটির ঘ্রাণ!!
শিশুদের জীবনে বৃষ্টি আসে কিন্তু শিশুমন কাদাময় হয়ে উঠে না! শিশু অসুস্থ হলে একটি অভিমানের অভিধান বুননের ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠে।
অভিমানের অভিধান কেন?
কাঁটাতারের ঝুলন্ত এলাকায় রাগ কিংবা ক্ষোভ নয়, অভিমান বেশ মানানসই।

মুনাই শিশু! আদুরে, আহ্লাদে। শ্যামবাটির হাসিমুখে মায়াবী সুর। বৌদির দোকানে যে লুচি পাওয়া যায় সেই লুচির পেছনের ইতিহাস। সর্বমঙলার মিষ্টির স্বাদের ভিন্নতায় মুনাইয়ের গান গাওয়া, চুপচাপ অভিলাষ, মৌনতার শব্দ, বিড়ালময় হাঁটা।

বৌদির দোকানে মুড়ি -ঘুঘনি খেতে এসে  মুনাইয়ের চোখ চোখ রেখে বলি বার বার

খোদার কসম জান   ভালোবেসেছি তোমায়

রবিবার, ২৭ জুলাই, ২০১৪

গায়ত্রী

গায়ত্রী!
অভিমান কতটুকু জলজ হলে
নোনতা লবন
কতটুকু দাহ্য হলে
আগুনমরন
কলাপাতায় বৃষ্টিস্নাত বর্ষায়
মেঘের ঘনঘটা
যুক্তির  সাথে আবেগের মিলন মেলায়
পানসে প্রেমভর্তা
চোখের সুখদফলে তুমি বিনয়ের ভাষাস্রোত

গায়ত্রী!

তুমি কেন ফিরে যাবে!
কবির নারী যে মরে না মরনে
বেচেঁ থাকে পুলকে -শিহরণে

সন্তানহীনা নারী বেঁচে গেলে তুমি বিনয়ের ভাষার টিউবসন্তানে
মানবজন্মে কেউ কেউ বীরঙ্গনা অচেতন সংগ্রামে

শনিবার, ২৬ জুলাই, ২০১৪

নির্মাণ

ছবি আঁকার বিষয় না, নির্মাণের বিষয়,
চিন্তা এঁকে ছবি নির্মাণ করা হয় 

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

33 নং চর্যা

গীতে চর্যাপদ
অনুবাদ ও সুর : এমরানুর রেজা


টালত মোর ঘর নাহি পড়বেশী
হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।।
বেঙস সাপ চঢ়িল জাই
দুহিল দুধু কি বেন্টে সামাই।।

ঢিলার উপরে বেঁধেছি বাড়ি
নির্জন রাস্তায় চলছে গাড়ি
গোয়ালে ধান নেই, করি মেজবানি
উনুন আগুনে পোড়ে শুন্য হাড়ি।।


বলদ বিআএল গবিআ বাঁঝে
পীঢ়া দুহিঅই এ তীনি সাঝে।।
জো সো বুধী সোহি নিবুধী
জো সো চোর সোহি সাধী।।

এ কোনো আকাল এলো জগতের মাঝে
বলদ প্রসব করে গাভী বন্ধা রে
চোর আজ সাধু হলো, সাধু আজ চোর
সকালটা আন্ধারে ঢেকে যায় রোজ।।

সহজ

পৃথিবীতে  ''সহজ" শব্দটিই কেবল সহজ! যা কিছু অর্জনযোগ্য সব কিছু সাধনার ফল!!

Easy
is  sorely easy in word not in reality, in real seen everything is the result of hard some capability