শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

Tear she

Tear she born to burn
 Burn bondage fissure with lament wholesome
Syringe to blood' blood as man
 Heaven to hell to heaven
Agony gives forth tear on for then
Tear is we are burn is near

Monbari:10.30 am

কোটিপতির খাবার



জনৈক কোটিপতি সাব
খুব করে ধরল
তার বাসায় যেতেই হবে
 হতেই হবে ডিনারের মেহমান
সময় খোদাই করে একদিন গেলাম
দেখলাম
পশু-পাখির হাড় দিয়ে তৈরি চারটি চেয়ার
সূর্যের চামড়া দিয়ে আবৃত
প্রাণিকুলের রক্তপিণ্ড দিয়ে তৈরি ডাইনিং টেবিল
উপরে রাখা চারটি প্লেটও!
 আরো অবাক হই
যখন দেখি
মানুষের হাত, মস্তক তাদের খাবার!
সকালের হাওয়ার মতো জেগে ওঠে বিবেকের ডালপালা
চলে আসি
নীল আর লাল ভূখণ্ডের সাঁওতালি সীমানায় ।


লিলিথকাব্য


         
রাধাস্নাত প্রকৃতি আমার
ঝরা একখান মায়া
আধখান প্যাঁচানো মারীচকায়া,আধখান ফানুসপায়া
প্রকৃতিমানব শূন্য হয়েছে কৃষ্ণশূন্যতায়
হংসমৈথুন আস্তানা গড়েনা দাহ্যমথুরায়
লীলাপদ্ম কেন পেতেছে আসন
আয়ুনঘোষ কাতরায়?
লিলিথকাব্য আকাশ হয়েছে
ভাঙামেঘ উড়ে যায়
বড়ায়ি তোমার ইচ্ছাপাখা মেলে ধর
রাধাপৃথিবী বাতাস হয়েছে- অনলে,আনলে
কৃষ্ণপাতা হেলিয়ে পড়ে লিলিথকমলে ।

     




jeeboner Malgari

দায়িত্ব ও কর্তব্য নিয়ে এই ব্রহ্মের অন্ড । তাই বার বার শুন্য থেকে আরম্ভ করতে হয় ।এখানেই জীবিত ও মৃতের তফাত ।মৃতের  আজীবন শুন্যে বসবাস ।জীবিত শুন্যকে জন্ম মেনে শুরু করে স্বপ্নের কাফেলা |

30:11:2013

In train 

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

notion

মধ্য বয়সী রাত । ফোন আসে ।আকাঙ্খিত ফোন ।মোবাইল কেঁপে ওঠার আগে অন্তর কম্পিত ।তুমি তখন বলেছিলে --
আমার অন্তের নদীটা তোমার সাথে না  যুক্ত ? কৈ ' নদীতে ঝড় ওঠেছে ;মাঝি হয়ে তো আসলে না ।
হিমের স্পশে চাদও  হিমাংশু ।চাদের টাচে তারাচান হিমানী ।কথা থেমে যায় ।জমানো কথা কম্পনে রুপান্তরিত।শরীর সারা প্লাবিত কম্পন ।জেগে থাকা কিছু তারা ;রাত এবং তাদের সাথীরা তখন কইছিন
প্রেমের মরা জলে ডোবে না

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

হরতাল কন্যা

ব্যথার কামড় চোখের কাছে যত দূরে
মনের কাছে তার চেয়েও কাছে
হরতাল কন্যা
চোখ কেবল দৃশ্যকে দেখে
অদৃশ্য দৃশ্যকে নয়

Agony many a much afar to the eye
Near to the nearest to the mind
Hortal konna
Eye made in made by the visual
Unseen world hidden for the eye oath 

শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩

No Name

প্রজাপতি কোমল তেমন সুন্দইচ্ছার ভীড়ে,হিজলপাতার দেশে
চোখের তারা পাহারারত রাতের তারার দেশে
লাজুক তিলে দমকা বাতাস নীলাভ আশার মিছিল
গরম মাসে হেলেন শরীর স্বপ্নরা দেয় শিস

Butterfly is so soft between the Sundo-desire, the county of Hijol fair
Eye star is guard on-round the night star
Gust comes and goes onto the sheen mole
Hope whistles when the month is hot with Helen

04,08,2013