বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বেসাতি খুব সুন্দর করে


নরম তুলো আরও নরম হয়ে হাতের আঙুল 

রোদের তাপে গলে গলে গল্পকাল 

গল্প বললো কবি

কাদলে কেনো বাদলা দিনে তুমি

আগুনের গভীরে গিয়ে ভুলে গেলে শরীরবর্ন 

বর্নের সাথে বর্নের মিলনে শব্দ হয় তারপর বাক্য 

বর্ন বাক্য ভাবের বাসরে হয় নাকো ভাষা 

সুন্দরী বরফ যখন গলে পড়ে জলের শরীরে 

তখন সূর্য থেকে নেমে আসে ভাষার উৎসব 

বাহারি রাতের পাহাড়ি কথা 

খুলে সব অনুরাগ 

একের পর এক ক্রমাগত ফুলঘাত 

পদ্মিনী কন্ঠের শরীরে স্নানের হাওয়া 

ভোর হয় 

আলো ফুটে 

দুটি শরীরে নুরানি হাওয়ার এক সুর বয়ে যায়

শরীরগাছে কোকিলের দুষ্টুমি ডাক 

মন থেকে পুরাতন পাতা ঝরে পড়ে 

নরম তুলো আরও নরম হয়ে আসে মেঘের ডানায়

ইতিহাস হয়ে তারা ঢুকে পরে অনিবার্য সভ্যতায়

ওপেন ইউর মাইন্ড



চোখ বন্ধ কেনো

  চোখ খুলে দুনিয়া দেখো

    যা টানছে পেছন থেকে 

      তা সব টেনে সামনে রাখো

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গর্ত থেকে বলছি



গর্ত থেকে বের হওয়ার কায়দায়

প্রথমে জিহবা 

তারপর চোখ 

তারপর সমগ্র শরীর


গর্ত থেকে বের হওয়ার কায়দায় 

যতবার নিজেকে গর্তে রেখেছি

ততবার ভেবে পাইনি— গর্তে সাপ

নাকি সাপে গর্ত


গর্তে নিজেকে রাখার পর একটা বিশ্রাম চাই

একটা সুন্দর গদ্য বিশ্রাম আসে আমার 

ঢেউ থেকে শরীরের তীর পর্যন্ত

বিশ্রামে বিশ্রামে আমি আস্ত একটা শীতকাল

আমি আস্ত একটা শীতকাল হয়ে উঠি


সূর্য উঠে না বহুদিন 

কুয়াশাময় তোমার শরীর

তোমার শরীরে নদী খননের অনুমতি চাই

আমার পোনামাছ বড় হয়ে উঠবে তোমার নামে



তোমার নামে সাপ হলে আমি

সাপকন্যা রাতের দিকে বিন বাজাবেন 

আর তুমি আর আমি তখন 

গর্তের আধারে ডুবে যাই

ডুবতে থাকি বছরের পর বছর

কালের পর কাল

রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

একলব্য

 


একলব্য ভেঙে যায়নি

হয়ে গেছে ধনুক

মনমন্ত্রে ছুড়বে তীর একলব্য 

মানবে না উমুক তমুক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আজব জটিল

 


জাদুকর 

তোমার হাতে জাদু নাই

জাদু দেখাচ্ছে তাই

গোপনে থাকা আক্কাস ভাই

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সোজা নয় সোজাসুজি



ভাবছো যারা ভালো আছো সব সাজানো

ব্রেইন কিন্তু দেখছে সোজা সব বাকানো

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪