মা বেসুরে কাম করলে সন্তান অসুর হয়ে যায়
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
আ য় না
আয়না কথা বলে না-- কথা না বলেও বলে দেয় অনেক-- আয়না কথা বলে নীরবে-- ভালোও বলে মন্দও বলে-- আয়না যাতা বলে না-- যা তাই বলে
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
বসবাস
প্রেম-ভালোবাসায় আমি বাস করি, আমি 'প্রেম ভালোবাসা' হয়ে যায় না
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
দানব বনাম মানব
কম্প্রোমাইজ মানবকে দানবে পরিনত করে, সেকরিফাইজ দানবকে মানব বানায়
সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
আমাদের মধ্যবর্তী বাতাস
কথা বলার সময় এখনই
চুপচাপ
খুব নীরবে নেমে আসো তুমি রাধিকা বনে
নেমে আসো নীরব ঠোটে চোখের জঙ্গলে
বৃন্দাবন ইউসুফমন
ইউসুফমন বৃন্দাবন
ভোর হলে পাখিদেরও কথা নির্মিত হবে
নির্মিত হবে দালান সাদা পাথর রাজকীয় হত্যা
এখন রাত এখনই সময় নিজেকে ভুলে যাবার
এখন রাত এখনই সময় চোখে চোখ রাখবার
পুরাতন দালাল আরও পুরাতন হয়ে তোমার ঘরে
পুরাতন ঘর আরও পুরাতন হয়ে তোমার মনে
পুরাতন মন আরও পুরাতন হয়ে তোমার জলে
ঘরে মনে জলে এখনই আমাদের সময়
চুপচাপ
একদম চুপচাপ
একপ্রকার চুলেরও আওয়াজ হবে না কোনো
জলঘাটে
মনঘাটে
ত্রিবলিপাঠে নেমে আসো অহিত্যাগী বাসুদেব দ্রুপদ
আমাদের সুখ হবে জ্যামিতিক ঝরনার পাড়ে
আমাদের প্রশান্তি হবে গানিতিক সবুজের ঘরে
আমাদের বসবাস হবে প্রামানিক জোছনার থরেবিথরে
ঘাটের মাঝি ডুব দিয়ে বুঝে নিবে সব--
ক্যাসেট ফিতার মতো যেতে যেতে সামনে
ক্যাসেট ফিতার মতো আসতে আসতে পেছনে
রাত উর্বর এনাফ কিছু হারাবার
রাতই সরস সময় কিছু পাবার
রাতই আমাদের সময় আরও কাছে আসার পেচার চোখের মতো পলকে পলকা পলকে পলক
পালকের মতো আকাশ দেখতে দেখতে--
পালকসুখে তোমার জমিনে আটকে যাবো আমি
আমিফল তোমার ভেতর থেকে হবে আকাশমুখী
আকাশ থেকে জমিন
জমিন থেকে আকাশ
তারপর আমরাই মধ্যবর্তী বাতাস
চুপচাপ
খুব নীরবে নেমে আসো তুমি রাধিকা বনে
নেমে আসো নীরব ঠোটে চোখের জঙ্গলে
বৃন্দাবন ইউসুফমন
ইউসুফমন বৃন্দাবন
ভোর হলে পাখিদেরও কথা নির্মিত হবে
নির্মিত হবে দালান সাদা পাথর রাজকীয় হত্যা
এখন রাত এখনই সময় নিজেকে ভুলে যাবার
এখন রাত এখনই সময় চোখে চোখ রাখবার
পুরাতন দালাল আরও পুরাতন হয়ে তোমার ঘরে
পুরাতন ঘর আরও পুরাতন হয়ে তোমার মনে
পুরাতন মন আরও পুরাতন হয়ে তোমার জলে
ঘরে মনে জলে এখনই আমাদের সময়
চুপচাপ
একদম চুপচাপ
একপ্রকার চুলেরও আওয়াজ হবে না কোনো
জলঘাটে
মনঘাটে
ত্রিবলিপাঠে নেমে আসো অহিত্যাগী বাসুদেব দ্রুপদ
আমাদের সুখ হবে জ্যামিতিক ঝরনার পাড়ে
আমাদের প্রশান্তি হবে গানিতিক সবুজের ঘরে
আমাদের বসবাস হবে প্রামানিক জোছনার থরেবিথরে
ঘাটের মাঝি ডুব দিয়ে বুঝে নিবে সব--
ক্যাসেট ফিতার মতো যেতে যেতে সামনে
ক্যাসেট ফিতার মতো আসতে আসতে পেছনে
রাত উর্বর এনাফ কিছু হারাবার
রাতই সরস সময় কিছু পাবার
রাতই আমাদের সময় আরও কাছে আসার পেচার চোখের মতো পলকে পলকা পলকে পলক
পালকের মতো আকাশ দেখতে দেখতে--
পালকসুখে তোমার জমিনে আটকে যাবো আমি
আমিফল তোমার ভেতর থেকে হবে আকাশমুখী
আকাশ থেকে জমিন
জমিন থেকে আকাশ
তারপর আমরাই মধ্যবর্তী বাতাস
শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
প্রিয় দেশ আমার ভালোবাসি তোমায়
দেশটা যখন কাদে প্রচন্ড কান্না পাই আমার
দেশটা যখন হাসে অনায়াসে হাসতে থাকি আমি
পুরো দেশটা আমি
পুরো দেশটা আমার মা
পুরো দেশটা আমার সংসার
কোথাও কোনো শিশু দেখলে জড়িয়ে ধরি
এখানে সরল হাসি নীরব নদীর প্রেমে পড়ি
সুযোগ পেলে প্রিয়তমা টানে শাপলাজল হৃদয়ে আকি
কোথাও কোনো অন্যায় দেখলে হয়ে উঠি প্রতিবাদী
দেশের আনাচে কানাচে পতপত করে উড়তে থাকি
ভ্রমনের আনন্দে নয়
ক্লান্তি দূরের নাগরিক সুখে নয়
মা যেমন সন্তানকে দেখে
সন্তান যেমন মাকে দেখে
দেখতে থাকি উড়তে থাকি ভাসতে থাকি
আমার দেশটা সবুজ
আমার দেশটা শ্যামলিমা ডালিয়া
আমার দেশটা তামাটে হলুদ রঙিন
আমার দেশটা জলে পলে ফুলে পলিন
আমার দেশটা জলজ
আমার দেশটা পঙ্কজ
ভালোবাসি তাই তোমার ব্যথায় কেপে উঠে আমার অন্তর্গত আত্মা
ভালোবাসি তাই তোমার অপরাধে অশ্রুসজল আমার অঙ্গরাজ্য সত্তা
ভালোবাসি তাই দেখতে চাই তোমায় চাদের জোছনায়
ভালোবাসি তাই তোমায় দেখতে চাই নিবিড় ভালোবাসায়
ভালোবাসি 'এবং' দেশ আমার
ভালোবাসি 'তারপর' দেশ আমার
ভালোবাসা 'ও' দেশ আমার
ভালোবাসি-- তারপর
ভালোবাসি-- অতঃপর
ভালোবাসি-- তারপর
ভালোবাসি-- অতঃপর
দেশটা যখন হাসে অনায়াসে হাসতে থাকি আমি
পুরো দেশটা আমি
পুরো দেশটা আমার মা
পুরো দেশটা আমার সংসার
কোথাও কোনো শিশু দেখলে জড়িয়ে ধরি
এখানে সরল হাসি নীরব নদীর প্রেমে পড়ি
সুযোগ পেলে প্রিয়তমা টানে শাপলাজল হৃদয়ে আকি
কোথাও কোনো অন্যায় দেখলে হয়ে উঠি প্রতিবাদী
দেশের আনাচে কানাচে পতপত করে উড়তে থাকি
ভ্রমনের আনন্দে নয়
ক্লান্তি দূরের নাগরিক সুখে নয়
মা যেমন সন্তানকে দেখে
সন্তান যেমন মাকে দেখে
দেখতে থাকি উড়তে থাকি ভাসতে থাকি
আমার দেশটা সবুজ
আমার দেশটা শ্যামলিমা ডালিয়া
আমার দেশটা তামাটে হলুদ রঙিন
আমার দেশটা জলে পলে ফুলে পলিন
আমার দেশটা জলজ
আমার দেশটা পঙ্কজ
ভালোবাসি তাই তোমার ব্যথায় কেপে উঠে আমার অন্তর্গত আত্মা
ভালোবাসি তাই তোমার অপরাধে অশ্রুসজল আমার অঙ্গরাজ্য সত্তা
ভালোবাসি তাই দেখতে চাই তোমায় চাদের জোছনায়
ভালোবাসি তাই তোমায় দেখতে চাই নিবিড় ভালোবাসায়
ভালোবাসি 'এবং' দেশ আমার
ভালোবাসি 'তারপর' দেশ আমার
ভালোবাসা 'ও' দেশ আমার
ভালোবাসি-- তারপর
ভালোবাসি-- অতঃপর
ভালোবাসি-- তারপর
ভালোবাসি-- অতঃপর
সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
মানুষের দল
বিড়াল খেতে থাকলো টিকটিকি, টিকটিকি খেতে থাকলো মাকড়সা, মাকড়সা খেতে থাকলো মশা, মশা খেতে থাকলো মানুষ, মানুষ খেতে থাকলো মানুষ, তারপর মানুষ বলতে লাগলো মানুষ শ্রেষ্ঠ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)