শনিবার, ১৩ জুলাই, ২০১৯

অনেক দিন পর

পাথর ভাবলে
পাহাড় হয়ে পড়তে দেই
পাহাড় ভাবলে
আকাশ হয়ে বসতে দেই
আকাশ ভাবলে
কবিতা হয়ে ভাবতে দেই
কবিতা ভাবলে
ভাবনা হয়ে প্যাঁচানো রবো হাজার বছর
শিখর থেকে শেকড়
শেকড় থেকে শিখর
যেখানে যাবে সেখানেই রবো
রশ্মি হলে সূর্য হবো
অন্ধ হলে আলো নেবো
ভালোবাসায় বিষাদ দেবো

শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

মহাভারত

মহাভারত পড়ছি। এক‌টি কথা কানে লেগে গেলো। কথাটি হলো "দেশের প্রধানমন্ত্রী যখন দুর্বল হন তখন রাষ্ট্রের সকল শাখায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে!"
আসলেই ত তাই। শেকড় দুর্বল হলে কান্ড শাখা প্রশাখার বিশৃঙ্খলা রোধ করার ত কেউ থাকে না।
এবং জানতে পারলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিদ্ধি গ্রামের কমলাকান্তের পুত্র কাশীরাম দেব কেন বলেছিলেন--
                         "চন্দ্র বাণ পক্ষ ঋতু শক সুনিশ্চয়।
                          বিরাট হইল সাঙ্গ কাশীদাস কয়।।"
কেন বলেছিলেন--

                         "মহাভারতের কথা অমৃত সমান।
                          কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান॥"

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

রেজা নদী

মরনের আগেও যদি দেখা হয়ে যায়
বলবো ভালোবাসি তোমাকেই চাই

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

কবেতবে

ভালোবাসতে ভালোবাসতে ভোর করে ফেলার পরও তোমার ঠোঁটে রাতের গন্ধ

সোমবার, ৮ জুলাই, ২০১৯

ভাবমূর্তি

যাকে কোনোদিন চোখে দেখি নাই সে যদি আমার মনের ভেতর থেকে থাকে তবে তা সবটাই মানসিক ,আমার মনের নিজস্ব ক্ষমতা, মনের নিজস্ব ক্ষমতা বলে শিল্পী অনেক কিছু নির্মান করেন তবে তা ক্যানভাসে বা সিনেমার পর্দায় কিংবা শব্দের খুব নীরবে, সিনেমার পর্দার নায়িকা কখনো জীবনের নায়িকা হয় না, কারন তার জন্য নায়ক নির্দিষ্ট থাকে, ক্যানভাসে থাকে রং, শব্দের ভেতরে নীরবে নীরবে খেলা করে স্রষ্টার সাপ্লিমেন্ট সাপলুডু

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

সোমবার, ১ জুলাই, ২০১৯

ছাদধর্ম

ছাদে উঠি ছাদে থেকে যাওয়ার জন্য নয়, ছাদ থেকে বড়দেরকে কত ছোট্ট দেখায় তা দেখার জন্যে