শনিবার, ৮ জুন, ২০১৯

রত্না আম

রত্না। আমের নাম। পৃথিবী বিখ্যাত আমআলফনসো ও নীলম থেকে শংকরায়নে রত্না আমের জন্ম। ভারতের মহারাষ্ট্রের একটি আঞ্চলিক গবেষনা কেন্দ্র থেকে তার সৃষ্টি। রত্মা আমের বড় সাইজের ওজন প্রায় তিন শত পনেরো গ্রামের মতো। রত্মা আম গাছটি ঝোপাল তবে খুব বড় হয় না, বলা যায় মাঝারি আকৃতির।

বাংলাদেশে এই রত্না আমটি অধিক উৎপন্ন হয় রাজশাহী অঞ্চলে। রত্না আমের গন্ধ চমৎকার সুমিষ্ট কিন্তু খেতে খুবই পানসে। অর্থাৎ অনলাইনের নিউজ শিরোনামের মতো রত্না আম বুক দেখায় পীঠ দেখায় কিন্তু হৃদয় দেখাতে পারে না। তাই রত্না আম হলো উপভোগের তবে ভোগের নয়।

শুক্রবার, ৭ জুন, ২০১৯

পাখি

রাস্তায় পড়ে আছে। প্রায় মৃত। পা দুটি উপরে। কাছে গিয়ে দেখি প্রান আছে। ছিও ছিও করছে। দোয়েল পাখিটিকে হাতে নিলাম। রুমে নিয়ে আসি। রুমে আনার কারন ইউটিউব দেখে ট্রিটমেন্ট করবো। রুমে এনে বিছানায় রাখি।

ইউটিউব ওপেন করে পাখিদের কিচিরমিচির চালু করি। রুম ভরে যায় পাখিদের কিচিরমিচিরে। দেখি তখনো দোয়েলটি মৃত প্রায়। কেন যেন মনে হলো চলতে থাকুক ইউটিউব চলতে থাকুক পাখি সব করা রব।

ইউটিউবের কিচিরমিচির চলছে, আমিও চললাম স্নানঘরে। বাড়ি যাবো। স্নান করলাম বেশ সময় নিয়ে। স্নান আমার কাছে বিরাট প্রার্থনা। শরীরে জল পড়ার সাথে সাথে যতটুকু শান্তি আমি পাই তার চেয়ে অধিক শান্তি যেন পৃথিবীতে নেমে আসে তার জন্যে প্রার্থনা করি।

স্নান শেষ করে দোয়েলের কাছে আসি। অবাক! বিছানায় সে আর নেই। তাহলে কী বিড়াল খেয়ে ফেললো?  রুমে ত বিড়াল নেই।

তাহলে?

ডাইনিং রুমের লতাপাতার উপরে আশ্রয় নিয়েছেন তিনি। আনন্দে মন ভরে গেলো! থাক তিনি তিনার মতো। আমি আমার কাজ করি। ইউটিউবের কিচিরমিচির সাথে তিনিও কিচিরমিচির করতে থাকেন।

বাড়ি যাওয়ার প্রস্তুতি শেষ। ভাবলাম দোয়েলটিকে রুমে রেখেই চলে যাবো। তাকে একা রুমে রেখে যাওয়া মহা অন্যায়। তার বের হয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ। কী করা যায়!? বিরাট দ্বিধান্বিত দ্বিধাবিভক্ত মানসিকতা শরীরে ভর করে। তাকে ছেড়ে দিতে পারি, আবার রেখে দিতে পারি। পাখিটির আনন্দ দেখে তার প্রতি এক ধরনের ভালোবাসা জন্ম নিয়েছে মনে। তাকে রেখে চলে গেলে আবার খাবারদাবারও পাবে না।

অবশেষে সিদ্ধান্তে আসি। তাকে ছেড়ে দিবো। তার চলে যাওয়ার সমস্ত পথ নির্মান করে দিলাম। কিন্তু এখন আর সে যেতে চায় না। জানালার কাছে যায় কিন্তু যায় না। অনেকবার জানালার কাছে যায় কিন্তু বের হয়ে যায় না। আমি ত তাকে ছেড়ে দেবার পূর্ন মানসিকতা ফিট করে ফেলেছি।

একসময় সে রুম থেকে বের হয়েই যায়। রুম থেকে বের হয়ে বারান্দায় আশ্রয় নিয়েছে। বারান্দার গ্রিলে বসে থাকে রুমের দিকে মুখ করে। ভাবটা এমন মিস্টার রেজা এখনো সময় আছে, একবার ভাবুন।

আমি সমস্ত ভাবনা অতিক্রম করে বারান্দার দরজা ক্লোজ করি। বারান্দার দরজা ক্লোজ করার সাথে সাথে তিনিও দিলেন বিরাট এক উড়াল! তার উড়াল দেখে মনে মনে বলতে থাকি my love is enough love to let you enough free

বুধবার, ৫ জুন, ২০১৯

ভাইরাল

সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে অনেক মাকে ফেইসবুকে আসতে হয়, কারন মায়ের পেট থেকে সন্তানের জন্ম হলেও অনেক মায়ের জন্ম হয় ফেইসবুকের ওয়াল থেকে

শনিবার, ১ জুন, ২০১৯

আগুন হে

দিয়াশলাই নিজে জ্বলার পর জ্বালাতে পারে। আগুন জানে না সে যে আগুন, যেমন জল না যে সে আগুনের জন্য পুলিশ। আগুন ও জলকে জ্ঞান দিয়ে লাভ নেই, দিয়াশলাইকে জ্ঞানস্কুলে পাঠাতে পারেন।

বাদাম বিক্রেতা

বাদাম বিক্রেতা মরুভূমিতে গেছিল, সেখান থেকে ক্যাকটাস গাছ এনে জলাভূমির হাল পাড়ে রোপন করে নিয়মিত জল দিতে থাকলো, তারপর গাছটি মারা গেলো। তারপর বাদাম বিক্রেতা আবার বলতে শুরু করে "বাদাম লাগবো বাদাম, গরম গরম বাদাম"

পুরস্কার

পুরস্কার পেলে অনেকেই প্রেগনেন্ট হয়ে যায়, স্বাভাবিক চলাফেরা করতে তাদের রুচিতে বাধে, শরীরেও বাধে