কত পুরাতন ইট দেখলাম বিয়ের পর বিল্ডিং হয়ে যায়
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
মাথাপিছু বাংলাদেশ
মাথাপিছু আয় বাড়ছে কিন্তু মাথাপিছু সুখ কমছে। জীবনের জন্য যা আবশ্যক তাই প্রয়োজন। জীবদেহের জল প্রয়োজন। কিন্তু জীব পর্যাপ্ত জল পান না করে পান করছে চা- কফি। জীবের জন্য প্রয়োজন পর্যাপ্ত ফল সবজি আমিষ ভিটামিন ভাত রুটি। জীব তা গ্রহন না করে গ্রহন করছে জাঙ্কফুড। আয় যখন বিনিয়োগমুখী হতে পারে না তখন তা বিপদমুখী হতে বাধ্য। তখন লেখকের কথা প্রাসঙ্গিক হয়ে উঠে-- অর্থ অনর্থের মূল।
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
এক পৃথিবীর পরে
শিলার মতো কিছু একটা পড়ছিল যখন
একমুষ্টি বৃষ্টি আমি চেয়েছিলাম
উল্টো কথা শুনিয়ে আমায় ঘুম পাতালে
পাতালে আমি বৃষ্টির জন্য কেঁদেছিলাম
সব আকাশের নীল রঙ নেই
নীল ঘুড়ি আকাশে উড়ে তবু উড়ে
একমুঠো বৃষ্টি আমি চেয়েছিলাম
তুমি সাগর দেখিয়ে শান্ত হলে
আমি নদী পেলেই খুশি ছিলাম
ঘরের ভেতর ঝরনা একটা দরকার ছিল
বিদায় ঘন্টা শুনিয়ে দিলে শান্ত সুরে
খুব অজানা আদিম বাড়ির অলস পুরে
এক পশলা বৃষ্টি আমি চেয়েছিলাম
তুফান এলে চোখের পাতায় ভর দুপুরে
বাঁশপাতার সবুজ আমায় স্বপ্ন দেখায়
হলুদ খামের তোমার কথা মনে করে
এক পৃথিবী বৃষ্টি আমি চেয়েছিলাম
একমুষ্টি বৃষ্টি আমি চেয়েছিলাম
উল্টো কথা শুনিয়ে আমায় ঘুম পাতালে
পাতালে আমি বৃষ্টির জন্য কেঁদেছিলাম
সব আকাশের নীল রঙ নেই
নীল ঘুড়ি আকাশে উড়ে তবু উড়ে
একমুঠো বৃষ্টি আমি চেয়েছিলাম
তুমি সাগর দেখিয়ে শান্ত হলে
আমি নদী পেলেই খুশি ছিলাম
ঘরের ভেতর ঝরনা একটা দরকার ছিল
বিদায় ঘন্টা শুনিয়ে দিলে শান্ত সুরে
খুব অজানা আদিম বাড়ির অলস পুরে
এক পশলা বৃষ্টি আমি চেয়েছিলাম
তুফান এলে চোখের পাতায় ভর দুপুরে
বাঁশপাতার সবুজ আমায় স্বপ্ন দেখায়
হলুদ খামের তোমার কথা মনে করে
এক পৃথিবী বৃষ্টি আমি চেয়েছিলাম
রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
দেহপাতায় বাজে সুর
বসে আছি তোমার দেখা
বলছি আমি গোপন লেখা
যা দেখছো তা দেখা না
যা বলছো তা বলা না।।
একের ঘরে অখন্ড ভাব
শুন্য এসে জুড়ে আলাপ
সময় বেটা বিশাল সাব
কথাতথা ফেনা প্রলাপ।।
এ ত এক পরদেশি সুর
ভাবেসাবে উদাসী নুর
জলে মলে নৃত্য করে
নামে সে পাগলপুর।।
একের ঘরে আগুন লাগে
আলো এসে ছাতা ধরে
বৃষ্টিমন বাতাসে নড়ে
দেহপাতায় বাজে সুর।।
বলছি আমি গোপন লেখা
যা দেখছো তা দেখা না
যা বলছো তা বলা না।।
একের ঘরে অখন্ড ভাব
শুন্য এসে জুড়ে আলাপ
সময় বেটা বিশাল সাব
কথাতথা ফেনা প্রলাপ।।
এ ত এক পরদেশি সুর
ভাবেসাবে উদাসী নুর
জলে মলে নৃত্য করে
নামে সে পাগলপুর।।
একের ঘরে আগুন লাগে
আলো এসে ছাতা ধরে
বৃষ্টিমন বাতাসে নড়ে
দেহপাতায় বাজে সুর।।
শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
রায়পুরা উপজেলা মল্লিকপুর গ্রাম
আজকে শুক্রবার। ছোটকালে মনে করতাম পৃথিবীর সব কিছু বন্ধ থাকে শুক্রবারে। এখন জানি কোনো বারেই কোনো কিছু বন্ধ থাকে না। 'বিরতি, বন্ধ' মানুষের বানানো শব্দ। মানুষের বানানো শব্দ থেকে দূরে থাকতে পারলে পৃথিবীর কাছাকাছি থাকা যায়। পৃথিবীর কাছে থাকা মানে কসমিক সিস্টেমের খুব কাছে যাওয়া। অনেক শব্দের ভেতর দিয়ে আমরা নিজের অবস্থান জানতে চেষ্টা করি বলেই আমাদের কাছে আমরা আগন্তুক।
আগন্তুক রেজা আজকে যায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা রেলওয়ে স্টেশনের নিকটবর্তী গ্রাম মল্লিকপুরে। শুধু রেজা যায়নি, রেজাসহ দশজনের একটি টিম আজকে গিয়েছে মল্লিকপুর গ্রামে।
এমরানুর রেজার কাছ থেকে জানতে পারি গ্রামটি মনের মতো মনোরম। গ্রামের চেয়ে গ্রামের মানুষের আচরন আরও বেশি অমায়িক সুন্দর।
গ্রামের ঠিক উঠোনে মেঘনা নদী। মূল মেঘনা নয়, মেঘনার শাখা। বাউলদের জীবন এখানে মেঘনার মতোই সতত প্রবাহমান। মেঘনা আর বাউলকথা এই গ্রামের মানুষকে অন্য যেকোনো গ্রামের চেয়ে আলাদা করেছে আপ্যায়নে, শৃঙ্খলায়, সাগ্রহে। অর্থনৈতিক জীবনধারা তাদের এখনো গ্রামীন। কিন্তু মানবিক জীবনধারায় তারা পরিমিত মার্জিত প্রয়োজনীয় আধুনিক।
আজকের দিনটি ব্যতিক্রম আনন্দধারার একটি দিন। মহা আনন্দের জয় হোক। মহা আনন্দের জয়ে ভেসে যাক আনন্দের গ্লানি।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
(+)
হৃদয় যেখান উল্টাপাল্টা সোজাবেহা হয়ে আরামে বিশ্রাম নিতে পারে তার নাম ঘর
Hindsight is always twenty-twenty
Hindsight is always twenty-twenty
বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
):(
শরীরের ক্ষত প্রদর্শন করে প্রাপ্তির ইচ্ছাটা ভিক্ষুকদেরই আছে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)