আমেরিকা হলো গ্রামের সর্দারের মতো যে দুই পক্ষের সাথে থাকে আসলে কোনো পক্ষের সাথেই থাকে না
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
মাথা ব্যথা
আমার মাথা ব্যথা করছে।
তাহলে?
মনে হচ্ছে নদীর পাড়ে হাঁটতে গেলে ভালো লাগবে।
ঠিক আছে। আমি রেডি। তুমি রেডি হয়ে আসো।
কয়েক মাস নদীর পাড়ে হাঁটাহাঁটির পর....
আজকের আবহাওয়াটা নিটোল, ছিমছাম, মার্জিত। চলো নদীর পাড়ে হেঁটে আসি।
না। আমি যাবো না।
কেন?
আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করার কথা।
তাহলে?
মনে হচ্ছে নদীর পাড়ে হাঁটতে গেলে ভালো লাগবে।
ঠিক আছে। আমি রেডি। তুমি রেডি হয়ে আসো।
কয়েক মাস নদীর পাড়ে হাঁটাহাঁটির পর....
আজকের আবহাওয়াটা নিটোল, ছিমছাম, মার্জিত। চলো নদীর পাড়ে হেঁটে আসি।
না। আমি যাবো না।
কেন?
আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করার কথা।
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
ময়লা
ময়লা ফেলার লোক এক হাজার হলেও পরিষ্কারের জন্যে একজনই থাকে, একজন ময়লাওয়ালা একদিনের জন্য অসুস্থ হয়ে গেলে সমস্ত শহর দুর্গন্ধের বন্যা হয়ে যায়
সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯
ক বি
বাংলাদেশের কবিদের কবিতার চেয়ে পুরস্কার প্রিয়, মানুষের চেয়ে হাততালি প্রিয়
রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
কবি জানেন না তিনি কবি
কবি জানেন না তিনি কবি, গোলাপ যদি জানত তার রূপের কথা তাহলে টিভিতে মঞ্চে সেও শাড়ি পাঞ্জাবি পরে উঠে যেতো হাততালির বিনিময়ে
গাতা
মানুষ গর্ত দিয়ে গর্ত ভরাট করে, তারপরও মানুষ পারফেক্ট হতে চায়
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
মা নু ষ
মানুষ মারা গেলেও মানুষের নাক ডাকার শব্দ শোনা যায়, মাথার নিচের বালিশ নষ্ট হয়ে গেলে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)