দুজন বাঙালি একসঙ্গে চা খেতে বসলো। আপনারা ভাবছেন তারা কেবল চা চিনি আর গরম পানি খায়। না। তারা নিন্দাও খায়। খাবারে বাঙালির চিনি বা লবন না হলেও চলে কিন্তু নিন্দাপাঠ না হলে চলে না। আমরা নিজ চোখে নিজের কপাল দেখি না বলে অন্যের কপালের ঝোপঝাড়ও আমাদের চোখ না এড়াতে ব্যস্ত।
সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯
ম ন রে
মন ভরে না ভালোবাসায়
মন ভরে না জলে
আমার আকাশ মেঘ করেছে
শ্রাবন মাসের তলে
মন ভরে না জলে
আমার আকাশ মেঘ করেছে
শ্রাবন মাসের তলে
শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
আল মাহমুদ
আল মাহমুদকে 'কবি' স্বীকৃতি দিবেন না, কারন আপনার স্বীকৃতি পেলে আল মাহমুদ 'কবি' হয়ে যাবেন
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
কবি আল মাহমুদ ভালো থেকো তুমি
কবি কি জানে
মানুষ মরে গেলেও মানুষ মরে
কবি কি জানে
জীবনের ড্রয়িংরুমে মৃত্যুচাঁদ নড়ে
কবি কি জানে
বেদনার শান্তি নামে নীলাঘাত চরে
কবি কি জানে
ছায়ারও জীবন আছে মৃত্যুর পরে
মানুষ মরে গেলেও মানুষ মরে
কবি কি জানে
জীবনের ড্রয়িংরুমে মৃত্যুচাঁদ নড়ে
কবি কি জানে
বেদনার শান্তি নামে নীলাঘাত চরে
কবি কি জানে
ছায়ারও জীবন আছে মৃত্যুর পরে
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
ব্যথা
তোমার ব্যথাই আমাকে বলে দিবে তুমি আমার প্রেমিকা
ভুলভাবে
পথ ভুলে মানুষ পৃথিবীতে চলে আসে
ভুল কথায় তাই ত কান্নার মতো হাসে
ভুল কথায় তাই ত কান্নার মতো হাসে
সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
ছয় ঋতুর বাংলাদেশ
ছয় ঋতুর বাংলাদেশ
বসন্ত কাল ফিরে ফিরে আসে
গ্রীষ্মের কবরে সেও মিশে যায় এঁটেল মাটির দেশে
কুয়াশা আসে কুয়াশা যায়
তাপ আসে তাপ যায়
কনকনে শীত আসে শীতও চলে যায়
ছয় ঋতুর বাংলাদেশ
কদম কাঁঠাল গাছে গাছে
শাপলা শালুক জলে জলে
হাসে ভাসে ভেসে যায় নেচে যায়
ভাদ্রের ফাঁপরে সখিনার ঘুম নাই সখিনার ঘুম নাই
বর্ষার বৃষ্টি চালভাজা কৃষ্টি
জেলেদের জালে আসে ছোট মাছ কিছকি
বর্ষার জলও একসময় চুপচাপ ঠিকঠাক নির্বাক
সাগরের প্রেমে পড়ে নদীজল ভাঁটিফুল
নদীজল ভাঁটিফুল কোমরে তার নয়া বাক
কৃষকের ধানে বসে রৌদ্রের মাহি কাক
কাকের ঠোঁটে নামে ছায়ার কৃষ্ণালি হলা
ঋতুর জানালায় মানুষের উজান ভাঁটি চলা
বসন্ত কাল ফিরে ফিরে আসে
গ্রীষ্মের কবরে সেও মিশে যায় এঁটেল মাটির দেশে
কুয়াশা আসে কুয়াশা যায়
তাপ আসে তাপ যায়
কনকনে শীত আসে শীতও চলে যায়
ছয় ঋতুর বাংলাদেশ
কদম কাঁঠাল গাছে গাছে
শাপলা শালুক জলে জলে
হাসে ভাসে ভেসে যায় নেচে যায়
ভাদ্রের ফাঁপরে সখিনার ঘুম নাই সখিনার ঘুম নাই
বর্ষার বৃষ্টি চালভাজা কৃষ্টি
জেলেদের জালে আসে ছোট মাছ কিছকি
বর্ষার জলও একসময় চুপচাপ ঠিকঠাক নির্বাক
সাগরের প্রেমে পড়ে নদীজল ভাঁটিফুল
নদীজল ভাঁটিফুল কোমরে তার নয়া বাক
কৃষকের ধানে বসে রৌদ্রের মাহি কাক
কাকের ঠোঁটে নামে ছায়ার কৃষ্ণালি হলা
ঋতুর জানালায় মানুষের উজান ভাঁটি চলা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)