শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯

ন দী

একটা নদী আমারও থাকতে পারত, তোমরা সবাই মিলে নদীকে দিয়ে দিলে বালুদের কারখানায়

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯

বারবার যা আসে

মৃত্যু একবার আসে, মৃত্যুভয় আসে বারবার, মানুষ একবারই জন্মে, জন্মানোর ইচ্ছা আসে বারবার,  বারবার যা আসে তা সত্য নয়-- সত্যের ছায়া।

মধুমাছি

এক চামচ মধু আহরন করতে বারোটি মৌমাছির সারাজীবন লাগে। আমাদের চোখে এক চামচ-- আর মৌমাছিদের জন্য সারাটি জীবন।

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯

ভালোবাসতে জানা

শিশুরা ভালোবাসতে জানে, প্রমান দিতে জানে না, বড়রা বড় বড় প্রমান দিতে গিয়ে শিশুর মতো ভালোবাসতে জানে না

শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯

ভা লো বা সা

ভালোবাসার প্রমান দিতে গেলে ল্যাবরেটরি হয়ে যায়, ল্যাবরেটরিতে বিজ্ঞানী থাকে, ভালোবাসা থাকে না

ধার্মিক

এক কাক কারেন্টের তারে বসেছিল সাহস করে,পরে তারে অনুসরন করে হাজার হাজার কাক কারেন্টের তারে বসে

কারেন্টের তারে বসা প্রথম কাকটি বিপ্লবী, তাকে অনুসরনকারী সব কাক ধার্মিক

শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯

মৃত্যু

দিনশেষে মানু‌ষের কোনো বন্ধু থাকে না, কোনো শত্রুও থাকে না-- থাকে মৃত্যু!