যে রেজার মন ভাঙলে তুমি সে রেজার মনেই ছিল তোমার অর্জিনাল ছবি
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
ছাগলের বাচ্চা
একটা ছাগলের সাথে ছিলাম বহুদিন। ইদানিং ছাগলটি আমাকে 'মানুষের বাচ্চা' বলে গালি দেয়। আমিও গালি দেই 'ছাগলের বাচ্চা' বলে।
ভালো বা সা
ভালোবাসা সহজ, সহজ ভালোবাসা ধরে রাখা কঠিন, ভালোবাসা কঠিন, কঠিন ভালোবাসা ধরে রাখা যায় না
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
জ্ঞানী
পা দিয়ে যারা সাগরের গভীরতা মাপতে যায় তাদের জ্ঞান পা পর্যন্ত
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
মৃত্যু
লোকটি মরে যাবে বলে জীবন নিয়ে একটিও কবিতা লিখেনি
শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
মানুসাপ
সাপের বিষে মানুষ মারা যায়, মানুষের বিষে মানুষ সাপ হয়ে যায়
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
দুধেল
বেশ দুধেল হয়েছো তুমি
রক্তগরম পুরুষ এখন তোমার মাতৃভূমি
রক্তগরম পুরুষ এখন তোমার মাতৃভূমি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)