রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

মানুসাপ

সাপের বিষে মানুষ মারা যায়, মানুষের বিষে মানুষ সাপ হয়ে যায়

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

দুধেল

বেশ দুধেল হয়েছো তুমি
রক্তগরম পুরুষ এখন তোমার মাতৃভূমি

বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

প্রেমের লাম্পট্য

বাসর ঘরই যে প্রেমিকের প্রধান উদ্দেশ্য সেই প্রেমিক লম্পট, প্রেমে লাম্পট্য আহার্যের লবনের মতো পরিমিত প্রয়োজনীয়

সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

বৃত্ত

জীবন এমন এক বিন্দু বৃত্ত তৈরির ক্ষমতা নিয়ে সে বেঁচে থাকে

রক্ত

মানুষ সাপকে ভয় পায় অথচ ছারপোকা থাকে বালিশের আন্তরিক নিকটে

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

সুর

সুর হলো এমন বিষয় তুমি যাপন করলে সে তোমার পোশাক হয়ে যাবে