তোমার নদীতে জোয়ার আসে বলে এখনো আমি নৌকা নিয়ে বের হই
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
মাছিমারা ওস্তাদ
একটা ব্রিজ। একটা গোলাপের বাগান। একটা ট্রেন। গোলাপী এখন ট্রেনে থাকে না। থাকতে হয় না। সত্য বানানোর ক্ষমতা মানুষের আছে। মানুষ মিথ্যা বানাতে পারে রুটি বানানোর মতো আগুনে দিয়ে।
ক্যাকটাস গাছটি সূর্যের পূজা না দিয়ে দিব্যি কামকাজ করে যাচ্ছে। মনসার যুগ শেষ। এখন ইটের ঘর। জানালা আছে। জানালার পাশে বাতাস নেই। বাতাস আছে, কৃত্রিম বাতাস। চোর এখন খুব সাবধান। ঝাঁক বদল করে বারবার।
নদীতে বাঁক আছে। প্রিয়তমার কোমর এখন জোয়ারনদী। মাছের দাম বেড়ে গেছে। কলার দাম বেড়ে গেছে। ছাগলের দাম বেড়ে গেছে। মানুষ! মানুষের দাম বাড়েনি।
আমার সুবিধা তুমি নিয়েছো? তাতে কী? তোমার সুবিধাও আমি পেয়েছি। আমার বেড়েছে ক্ষুধা। ওঁম শান্তি। তোমার বেড়েছে ক্ষুধামন্দা। আমার বেড়েছে ঘুম। তোমার লাগে ট্যাবলেট। একই কথা, একই কথা বন্ধু-- ফ্লাটে আর বস্তিতে থাকা।
মজা হতো অনেক সবাই একই ছাদের নিচে বাস করলে টিভি দেখলে প্রেমিকার হাতের রান্না খেলে।
বিড়াল অন্ধ হলেও তপস্বী হতে বাধা নেই। অনেক বিড়াল অন্ধ হয়েও বসে আছে মসনদে। সিংহাসন নাড়ে। ইন্দুর বাড়ছে দেশে। খাবারে হুমকি। তবু কেউ তুলবে না আঙ্গুল। প্রতিবাদের লাল আঙ্গুল।
প্রতিবেদন ছাপা হচ্ছে রোজ। শান্তির হাট অন্ধকার ছিল এখনো আছে। হাজার বছর ধরে উপন্যাসের শান্তির হাট। প্রতিবাদ হচ্ছে রূপকে। রূপক শাড়ি খুলতে খুলতে সবুজ পাতা খয়রাতি হবে-- মিছিল যাবে ঘামে ক্লান্তিতে। এমন করে ঘুম আর ক্লান্তি মাঝে মাঝে প্রতিবাদ-- চোখের সামনে দেখতে থাকবো কেবল মাছিমারা ওস্তাদ।
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
জীবন এমন রাতের মতো
সুতো ছাড়া কোনো ঘুড়িকে আকাশে উড়তে দেখি না, পরে যেতে দেখি। মানুষঘুড়িতেও লেগে আছে সময়সুতো।
শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
শব্দ হবে জাস্ট
প্রেমিকরা প্রেমিকার কাছে গেলে বাচ্চা হয়ে যায়। এক থেকে দেড় বছরের বাচ্চা।
বলেন ত বাচ্চাদের প্রধান খাবার কী?
বলেন ত বাচ্চাদের প্রধান খাবার কী?
বাংলাদেশ
একটা সময় গ্রামের চেয়ারম্যান বা বেপারীর পেটে ভুঁড়ি দেখা যেতো। এবং ভুঁড়ি ছিল আভিজাত্যের বা অর্থ সম্পত্তির প্রতীক। এখন বাংলাদেশের অধিকাংশ মানুষের পেটে ভুঁড়ি দেখা যায়। সুতরাং সরকারি দলের বলার দরকার নাই, পেটের ভুঁড়িই বলে বাংলাদেশের মানুষ আর্থিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছে হচ্ছে।
যে পুকুর গোসল করতে নামে
প্রত্যেকবার একটি রাত আসে। আমরা ঘুমাতে যাই। প্রত্যেকবার একটি সকাল আসে। আমরা ঘুম থেকে জেগে উঠি। স্মরনকাল থেকে এমন করে রাত আর দিনকে দেখে আসছি।
আমরা ছোট ছিলাম। এখন ছোটদের দেখি। কাঁচা আমের গতরে সূর্যের আলো পড়তে দেখি। দেখি কেমন করে ঝড়ের তাড়নায় আম গাছটি মাটিমুখী হতে থাকে। আজ বৃষ্টি হলে ভালো হতো। একটা বিরাট বৃষ্টি।
কসম খোদার তোমার জলে আমি ভিজতে চাই। আমার কোনো ঘর নেই। একটা পরিচিত মধ্যরাত আমাদের বাড়িতে বেড়াতে আসে। দায়িত্ব জিনিসটা হেব্বি পানসে। লালবাতি জ্বলছে জীবনের আস্তাবলে। চুমু খেতে গেলে লেজের মতো লেগে থাকে সময়। দায় নাই কারো কোনো দায় নাই। সবই সূর্যের খেলা। সূর্য যে আমে বেশি সময় থাকে সেই আম দ্রুত পাকে। পাকা আর কাঁচা আম মিলে না বন্ধু মিলে না। সবই সময়ের খেলা। সবই সময়ের উপদ্বীপের বাসিন্দা।
সকাল সকাল ইছা মাছ দিয়া ভাত খেলাম। বিরাট শান্তি। ইউফোরিয়া ইউফোরিয়া একখান ভাব জাগে মনে। প্রেমিকা থাকলে কানের ভেতরে গিয়ে বলতাম "ভালোবাসি"।
ঝরনার শব্দ হৃদয়ের বাম পাশে বাজতে থাকে অনাগত ক্রমাগত। মানুষ অনিশ্চিত প্রানি। মানুষ আগুনে জ্বলবে তবু জলে যাবে না। মালদ্বীপ গেলে ভালো হতো। জলের নিচে ব্রেকফাস্ট করা হয় না বহুদিন। আহা! আহা! সময় কেবল ইতরের মতো তাকিয়ে থাকে আমাদের নগ্ন ইচ্ছার খালবিল ধরে।

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
টোটেম
সকালের প্রেমপিরিতি দুপুরের ঘামের সাথে পালায়
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)