সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

ভো র

প্রত্যেকটি রাত একটি ভোরের জন্য ঘুম থেকে জেগে ওঠে

রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

সুন্দর জল করে টলমল

সুন্দর মেয়েদের বিবাহিত পুরুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায়। কারন দুইটা। প্রথমত পুরুষকে ইনিংস বেশি খেলতে হয়। দ্বিতীয়ত পুরুষের ডিফেন্স ম্যাকানিজম অত্যন্ত শক্তিশালী রাখতে হয় নতুবা অনুপ্রবেশের সম্ভাবনা খুব বেশি থাকে।

খামার প্রকল্প

সন্ত্রাস রাষ্ট্রের গবাদি পশু। রাষ্ট্র ইচ্ছা করলেই গবাদি পশুকে লাথি দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিতে পারে। কিন্তু রাষ্ট্র তা করবে না। কারন রাষ্ট্র 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' অলরেডি হাতে নিয়ে নিয়েছে।

শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

মানুষ কোনো মানুষের নাম নয়

মানুষের মতো দেখতে উদ্ভুত কালো রঙের আকাশটা কোথায় যেন হারিয়ে যায়, বারবার তাকে ধরার চেষ্টা করি, বারবার শেয়াল ডাকে পাশের ঝোপঝাড়ে।

রেললাইন
পথ
তারপর রেললাইন
আবার পথ
আবার সেই চেনা চেনা আকাশ।

আকাশের মুখ থেকে ভেসে আসে জিব্রাইলের ডানা, মৃত্যুর মতো নিয়ে যেতে চায় আমাকে,আমি ভয় পাই, ভয় পেয়ে জেগে উঠি, আমি ভয় পাই, আমি ভয় পাই না।

জানালা
খোলা মাঠ
জানালা
তারপর খোলা নির্জন মাঠ
তারপর আমার চোখ আটকে যায় মেঠোপথে। আমার চোখ আটকে যায় আমাদের অনেক দিনের চেনা কোনো এক বারান্দায়।

মানুষ বসে থাকে
পাখি উড়ে চলে
গাছপালা কেবল চুপ করে দেখে যায় অনেক মানুষের কথাগল্প গল্পদৃশ্য।

পৃথিবীর চুল আরেক পৃথিবীর বাতাসে কাঁপতে থাকে,আমি তাদের কম্পন হাত দিয়ে হৃদয় দিয়ে ধরার চেষ্টা করি, তারা ধরা দেয় না, পলাতক প্রেমিকার মতো ইশারায় কথা বলে, ইশারায় বন্যা আনে, বর্ষা গৃহপালিত হয়ে যায় গরীবের ঘরে।

মানুষ কেমন যেন স্বপ্নের মতো দেখেও দেখায় না শুনেও শুনায় না

একটা চোখ একটা হাত আমাকে ডাকে, দরবেশ ডাক, আমার চোখ দিয়ে বন্যা নামে।

অনেকদিন পর আমি জেনে গেলাম মানুষ কোনো মানুষের নাম নয়।

তারা ত মানুষ

মানুষ কিন্তু যা লিকাল কিতাবু লা রাইবা ফি হুদালল্লিল মুত্তাকিন না যা কদরের মহান বুজুর্গ রাতে নাযিল হয়।

মানুষ ইজ মানুষ।

ভুলশুদ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে মানুষ জন্মগ্রহন করে।

তাই মানুষ পবিত্রতম শুদ্ধ কাজটি করে ফেললে আমি বিস্মিত হই না, আবার নোংরাতম অশুদ্ধ কাজটি করে ফেললেও আমি অবাক হই না।

আমি অবাক এবং বিস্মিত হই যখন দেখি মানুষ মানুষকে ফেরেশতা কিংবা শয়তানের মতো রোবট হিসাবে দেখতে পায় বা চায়।

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

আমাদের দোকানদার

ভূমিপুত বিপ্লবীদের পন্য, বিপ্লব বিক্রি করে তারা বেঁচে থাকে-- প্রভাষক থেকে প্রফেসর হয়, সহকারী থেকে হয় সভাপতি। শিল্প বিক্রি করে যারা খায় তারা জানে না যে অলঙ্কার মাত্রা অতিক্রম করলে কলঙ্ক হয়ে যায়।

বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

আরশিনগর বাড়ির পাশেই থাকে, লালনরা ঠিক বাড়িতে থাকে না