রবিবার, ৯ জুলাই, ২০১৭

কাঁটা র বাগান

চোখ বন্ধ করে হাঁটতে গেলে পায়ে কাঁটা লাগে, চোখ খোলা রেখে হাঁটতে গেলে চোখে কাঁটা লাগে। পৃথিবী কাঁটার বাগান। 

1007

মুগ্ধতার বয়স চোখের চেয়ে ছোট 

77

আমার তো কোনো ইশ্বর নাই
ইশ্বর পেয়েছি
ইশ্বর তো দূরেই থাকে, তাই না? 

শনিবার, ৮ জুলাই, ২০১৭

শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি যখন ছাত্র তখন কোনো একদিন অনিয়মের বিরুদ্ধে কথা বললেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করল। তাঁর জীবন সেই দিনই থেমে যেতে পারতো। না, থামে নি। একটি বহিষ্কার মাথায় নিয়েও তিনি হয়ে ওঠলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আমার একটি কথা খুব জানতে ইচ্ছে করে-- এখন কী অনিয়ম নাই! অনিয়ম থাকলে কোনো নেতা বহিষ্কার হয় না কেন!? 

321

আমার থেকে আমার ছায়ার দূরত্ব এক পৃথিবী

শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

কান্দে রাধে

যমুনার তীরে বসে কান্দে রাধা
মথুরার রাজা হলো কৃষ্ণ বেটা
বৃন্দাবন পথে স্মৃতিরা হাসে
কদমের ঢালে ঢালে কৃষ্ণ নাচে
শ্রীমতি রাধামন ক্যামনে বাঁচে ক্যামনে বাঁচে।।

কৃষ্ণ ভুলে গ্যাছে নীল শাড়ি জল
ভুলে গ্যাছে  বৃন্দার তমালের তল
ভুলে গ্যাছে কৃষ্ণ আপনার পন
শ্রীমতি রাধামন অনল সমন।।

রাজার রাজঘরে অনাবিল সুখ
রাধার মনঘরে বিরহের সুর
কৃষ্ণ তুমি আসো রাধার ঘরে
রাধার রাজা হয়ে বাঁচাও তারে।।

অসহায়

শেষ পর্যন্ত নিজেকে বাঁশি ভাবলে আমি যেন বাজাই
আমি যে মথুরার রাজা অসহায় কানাই