বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

পথে

দুঃখভরা রাতের কাছেও স্বপ্নে খুঁজি সুখ
পথে দেখা রাজকন্যা পথেই দিল দুঃখ
পথে থাকা চিল জানে না ব্যথার আকাশ নীল
ব্যথার জলে শাপলা সকল হাসে খিলখিল
তবুও তারা
এবং আমরা
কিন্তু আমি
পথেই থাকি পথেই আঁকি রংধনু স্বপ্নীল 

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

রেজা বন্ধু

রেজা বন্ধু কই গেলা তুমি?
তোমারে আমি হারিকেন লাগাইয়া হুজি-- দোহানে হুজি, বাজারে হুজি, বোলপুর ইস্টিশনের প্লাটফর্মে হুজি, ব্রক্ষ্মপুত্র নদের পুব পারে হুজি-- তোমার দেখা নাই তো নাই-- আমারে তুমি এমন কইরা বুইল্যা যাইতে পারলা, পারলা রেজা বন্ধু!
মানু কেমনে পারে মানুরে টুসটাস বুইল্যা যাইতে! আমি তো তোমারে বুলি নাই-- আবার রবীন্দ্রনাথের মতো কইও না নয়নের সামনে তুমি নাই বিধায় নয়নের মাইদদে নিছ ঠাই-- হুদা জানি তর লাইগগা হৃদয় আমার ফালদা ফালদা ওডে-- আয়নায় চাইলে হালি গুলা গুলা লাগে -- চোখের বিততে একটা আস্তা ডাহাইত দেখি-- এই ডাহাইত কী জানে বন্ধু আমার কই আছে? বন্ধুরে দেহার মনে লই, আদুর কইরা হের লগে যদি কতা কইতে পারতাম-- বন্ধু তোমারে যেদিন হারাইছি হেদিন থেইক্কা আমি বুলি গেছি মান আরাফা নাফসাহু ফাগাদ আরাফা রাব্বাহুর কথা, বুইল্যা গেছি হাঁসের চুইচুই ডাহের কতা-- আমার বকবক আর কেউ শুনে না-- সবাই হালি আমারে বিচার করে-- আমারে জ্ঞান দে-- আমি তাদের দেয়া জ্ঞান লইয়্যা বোয়া থেইক্কা ওঠতে পারি না-- তখন তোমারে হুব মিস করি-- তুমি যেখানেই তাহ তারাতারি চলে আসো, চলে আসো আমার মেঘনার পাড়ে-- তোমারে নিয়া নৌকা চালাইমু রেজা বন্ধু-- তুমি গান গাইবে আর আমি তোমার সাথে হাম্মিং দিমু-- মাঝ নদীতে গিয়া বইডা ফালাই দিমু-- তখন তুমি ভরা গাঙ আর আমি অমু জিয়ল বইডা

সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

ছারপোকা

বইয়া থাকলে ছারপোকা-- হারাইয়া থাকলে ছারপোকা-- ঘুমাইলে মাথার ভেতর ছারপোকা-- স্বপ্নেও পুরির লাহান কানামাছি বৌচি খেলে ছারপোকা-- নাভির ঘ্রাণে তুলতুলে ছারপোকা-- ছারপোকা রক্ত খাবেই হোক মানবিক কিংবা অমানবিক রক্তল হৃদয়-- ছারপোকার বেঁচে থাকার প্রয়োজন-- আমি বেঁচে আছি বলে বেঁচে আছে আমার সঙসখা ছারপোকা 

রবিবার, ১০ এপ্রিল, ২০১৬

:!::

অভিনেতা অভিনয় করে পর্দায়, রাজনীতিবিদ অভিনয় করে কথায় 

শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

উচাটন

হায়রে আমার উচাটন কামদেহ
বর্ষণে গর্জনে কত নদী তোমার
আলাবালা না, যা চাও তাই পাও
তবুও তুমি কার বগলে ঘুমাতে চাও
কার কাছে শান্তি চাও রেজা বন্ধু
কারে তুমি তালাস করো দিনের পর দিন
আসমান জমিন যুগল পথে কেন এতো  ছটফটানি
শুয়ে থাকা চোখের মতো নিথর নীরব
হৃদয়ের গঙ্গা কী আর জলে পূর্ণ হয়?
জলাতিক মর্মভূমি প্রেমের জলে নুয়ে পড়া অসুখ
মন চায় মনের কাছাকাছি কোনো এক সুখ 

নি

ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই
সকলের ঘরে খাবার আছে আমাদের ঘরে নেই
সকলের ঘরে মানুষ থাকে পাহাড়ি আমরা পশু
আমাদের শরীরে ঘামের গন্ধ তারা ভদ্র মিশু
পূব ছড়া থুমত বর রিজেভ’ টুগুনোত
এখন সময় এখনই সময় ভেদাভেদ ভাঙিতে
পাহাড়ি আমরা মানুষ রক্তে চলবো স্বাধীন পথে
পুরান রাঙ্গা ভূঁইয়ানি এবার বলি উত্যে হোই চেগার
স্বাধীনতা চাই স্বাধীনতা চাই
স্বাধীনতা কোনো ভেদাভেদ নয়
স্বাধীনতা কোনো তন্ত্র নয়
নয় কোনো মন্ত্র
একই ঘরে সকল মানুষ
মানুষ নয় পশু কিংবা যন্ত্র 

শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

:?:

স্কুলের উঠোনে পতাকের নিচে প্রথম শপথ বাক্য আমার
প্রিয়তম ঘোর
নকল করা শৈশবের মতো তুমি আজীবন পলাতক
পাগলা ঘণ্টা বাজলেও তুমি পালাতে শিখুনি