মাতৃভাষায় কথা বলি, কলকাতার ভাষায় না। মাতৃভাষার জন্য ভাষা আন্দোলন, বিদেশী উচ্চারণের জন্য না
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬
রহস্য
ভারতবর্ষের মানুষ পরিপূর্ণ ভালোবাসাও নিতে জানে না, আবার ঘৃণাও সহ্য করতে পারে না। তারা পছন্দ করে রহস্য। যে সম্পর্কের মাঝে যতবেশী রহস্য সেই সম্পর্ক ততবেশী তরতাজা।
স্মার্ট
পাকস্থলী অনেক স্মার্ট। আর স্মার্ট বলেই খাবারকে দুইভাগে বিভক্ত করে। একভাগ পাঠিয়ে দেয় রক্তে, অন্য ভাগ পাঠিয়ে দেয় পায়ুপথে পৃথিবীতে। পাকস্থলী আবর্জনা ধরে রাখে না। অথচ মস্তিষ্ক আবর্জনা ধরে রাখতে পছন্দ করে।
হে দয়াল, মস্তিষ্কের কেন একটি পায়ুপথ দিলা না, তাহলে মানুষেরা চৈতন্য নিয়ে ভালো থাকতে পারতো।
হে দয়াল, মস্তিষ্কের কেন একটি পায়ুপথ দিলা না, তাহলে মানুষেরা চৈতন্য নিয়ে ভালো থাকতে পারতো।
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬
শীতে
শীত এলেই এক কান্নার কথা মনে পড়ে। গভীর এক কান্না। মেউ মেউ কান্না। সারারাত বিড়ালটি ঘরের এক পাশ থেকে আরেক পাশ, আরেক পাশ থেকে অন্য পাশ পায়চারি করে, মিউ মিউ করে হয়রান। রাত গভীর হতে থাকে আর মিউ মিউ শব্দটি গভীর হয়ে অন্য এক শব্দ ধারণ করে যা করুণ বেদনার মতো নীল।
সকাল হয়ে যায়। অন্ধকার বিদায় নেয়। বিদায় নেয় বেটা বিড়াল। কিন্তু বিড়ালটির কান্না সূর্যরশ্মির মতো বাড়ির আনাচে কানাচে জড়িয়ে থাকে সারাটা দিন।
ঘরের মিস বিড়াল সারারাত আরামে ঘুমিয়ে থাকে আমার পাশে এ্যারাবিক কম্বলের নিচে। দিনেও সে ঘুমায় সময়ে অসময়ে। বেটা বিড়াল আবার আসে রাতে, কান্না করে আগের মতো, চলে যায় একা একা কোনো এক ভোরে।
একদিন সে দিনে আসে। মিস বিড়াল গভীর ঘুমে। তারপর থেকে তারপর, এবং থেকে এবং গভীর এক ঝগড়াটে প্রেম।
কম্বলের নিচে মিস বিড়াল আর আসে না। জনাব বিড়াল আর রাতে ডাকে না। তখন তাদের দাম্পত্য জীবন।
শীত চলে গেল। চলে গেলেন জনাব বিড়াল। মিসেস বিড়াল কয়েক সন্তানের মা।

ফোন আসলে
একটি ফোন আসলে মানুষটি বারান্দায় চলে যায়
একটি ফোন আসলে একটি বারান্দা বৃন্দাবন হয়ে যায়
ফোনে ফোনে রাধা,ফোনে ফোনে কৃষ্ণ
ফোনে তিনি আলেকজান্ডার, ফোনেই তিনি বিষ্ণু
একটি ফোন আসলে একটি বারান্দা বৃন্দাবন হয়ে যায়
ফোনে ফোনে রাধা,ফোনে ফোনে কৃষ্ণ
ফোনে তিনি আলেকজান্ডার, ফোনেই তিনি বিষ্ণু
বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
,
তাকে চোখে দেখা যায়, তার চোখ দেখা যায় না
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)