বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

কতটুকু

কতটুকু কালো হলে আলো বলা যায়
কতটুকু ভালো হলে ভুলে চলা দায়

বুধবার, ৪ জুন, ২০১৪

রাখাল

রাখাল ছুটে চলে রাখালীর দেশে
রাখালীর বনলতায় আশ্বর্য প্রদীপ আছে
প্রদীপের খোঁজে খোঁজে দিন চলে যায়
রাখাল তো জানেনা রাখালি কী চায়

দুংখের সাথে যুদ্ধ

প্যান্ডোরার বক্স দুংখের জন্মভূমি। এই বক্স খোলা হলে পৃথিবী প্রথমবারের মতো দুংখের সাথে পরিচিত হয় । আজ পর্যন্ত দুংখের শাষণ চলছে, শোষণ মেনে নিচ্ছি আমরা। মেনে নেয়াতে আনুগত্য থাকে, মুক্তি থাকে না। অনেকে হয়তো গোপনে তার সাথে টেবিলের নিচের কাজটি সম্পূর্ণ করেছেন । নতুবা এতদিন জনাব দুঃখ টিকে থাকেন কীভাবে? আমরা এর প্রমাণও পাই --
হে দারিদ্র,  তুমি মোরে করেছ মহান।
তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সন্মান
কণ্ঠ-মুকুট শোভা দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস,

আহারে! দরিদ্রতা নিয়ে কী রোমান্স। বিকশিত হওয়ার অনেক মাধ্যম বিদ্যমান । দরিদ্রতা প্রধান মাধ্যমে কেন? বরং দরিদ্রতা মানসিক বিকাশের পথে প্রধান অন্তরায়। যাদের নুন আনতে মজুদকৃত পান্তা ফুরিয়ে যায় তারা জানে না সাগরের ইলিশের স্বাদ কেমন । আর আকাশের তারা, শেকড়বিহীন বটবৃক্ষ, সাপ প্রভৃতি তো তাদের দেবী, দেবতা, যাকিনা অনেকের কাছে গ্রহ - উপগ্রহটির, বৃক্ষ, প্রাণি। অর্থনৈতিক মুক্তি ব্যতীত মানসিক মুক্তি অসম্ভব। তাই অর্থনৈতিক দীনতাকে জিওল রেখে দুংখের জয়গান চিন্তার সীমাবদ্ধতাকে জিওল করে।বরং সুস্থ মানসিকতা দুংখের মা দরিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কোনো আপোষ কিংবা যুদ্ধ বিরতি নয়।

সোমবার, ২ জুন, ২০১৪

পাগল মন

পৃথিবীটা জলে পরিপূর্ণ। সবদিকে জলের দাপট। তাইতো মনের মূল্য নেই। মন তো লোহার মতো গলে গিয়েও জলে ভাসে না। জলের আশায় মন কাঁদে না। তবু জল আসে। মনের পাশে বসে। মন তো ইদু কাহার বিড়ি না, চাইলেই পাওয়া যায়। মন চায় মনের আরাধনা। মনটা যদি বাষ্প করা যেত বাতাস হয়ে আকাশের সাথে গোপন অভিসার হতো।
আসলে মনটাই পাগল। গণিকার পুরুষের মতো তার ঘটে রদ-বদল --
পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে!

রবিবার, ১ জুন, ২০১৪

কেরামতি

দয়িতার চোখে বিশ্বাস রেখে বলেছিলাম কিছু একটি শেখাবে আমায়?
গতকাল রাতে জন্ম নেয়া পাতার মতো আশ্বস্ত করে জানতে চেয়েছিল-- "কী "
প্রেম! প্রেমিক হওয়ার জন্য প্রশিক্ষণ অত্যাবশ্যক, আমার তা নেই
সে চেষ্টায় নেমেছিল
মানবিক গুনাবলীর কারনে
প্রেম শেখানোর পরিবর্তে শুরু হলো বিনিময় প্রথা, আমদানি -রপ্তানি বাণিজ্য
গুয়েভারার মতো আমার প্রেমও হয়ে গেল বাণিজ্যিক নিলামঘরের পণ্য

গোয়ালমন আশা ছাড়েনি  ....

মুহুর্তপ্রতি আধুনিক নদী যে প্রসাধনী জলের স্রোতে বয়ে চলে অবিরাম
কোনো এক গণিকা বিকালে তার কাছেও গিয়েছিলাম
সেও পঁয়ত্রিশ ডিগ্রি এ্যাঙেলে হাজার বছরের পুরুষ চায় -- প্রেম-টেম এগুলা বাহা কথা

এক রাতে,
ঝুমকো ঝুমার বৃষ্টি নামে
ছাঁদনাতলায় বসে আছি মনের পাটাতনে
আহা! আহারে ...
কতকাল ছিলাম আমি তোমা থেকে দূরে
বৃষ্টি, তুমি প্রেমময়ী
আমার মাঝে প্রেম জাগিয়ে তুমি প্রেমহীন
পূর্ণ করে আমায়, হয়ে যাও শুন্যে বিলীন
তবুও তুমি আর আমি মহাকালের প্রতীক

উপসংহার :
পূর্ণ করতে চাইলে শুন্য হওয়া লাগে
শূন্যের বাজারে প্রেমের দেখা মিলে

আগুনমুখী পাতাল

তোমার হাতে সিগারেট জ্বলে
আমার মনে আগুন
লালন তোমার আরশীনগর
আর কত দূর আর কত দূর
মনের দেয়ালে জানালা থাকে
জানালার পাইনা খোঁজ
পরিচিতি আকাশ দূরে চলে যায়
পাতালে নামছি রোজ

ব্যথা

সকালের কাছে রাত দূরতম দ্বীপ
রাতের কাছে সকাল পরিশ্রমী পথিক
সকাল-রাত আসল কথা
বাকিসব বানানো ব্যথা