মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

তারানির ডাক্তার

রাত আসে, চলেও যায়। তারাচানের কাছে রাত  আসতে সময় লাগে, খুব সময় লাগে। সারাটা দিন কাটে রাতের দিকে চেয়ে চেয়ে।
জন্মমাত্র একটি ছেলেশিশুর মনে সাজানো থাকে এক কোমল পৃথিবী। এই পৃথিবীতে থাকে একটি নারী শিশুর সেট আপ। মিস্টি বৃষ্টিতে কিছু কিচিরমিচির পাখি গোল্লাছুট খেলে। তারাচানের দিনময় মনে সেই নারী শিশুটিও গোল্লাছুট খেলে। কেবল রাতেই  রাজা-রাণীর ওয়াজ চলে । অনেক রহস্যের জগৎ আবিষ্কৃত হয়। জামাই মিয়া পরীর ওয়াজ করে। যে পরীকে সঙ্গে নিয়ে তারাচান জন্মগ্রহণ করেছে, সেই পরীর ওয়াজ।  তাকে ঘিরে বসে থাকে লিপা আফা, মুলাম হা, তারাচান। মাঝে মাঝে লালু এসে জড়িত হয়। সারারাত মুগ্ধ হয়ে পরীর ওয়াজ শোনে তারা। জামাই মিয়া যাত্রার ঢঙে সরবরাহ করে কথারমালা।রাত ফুরিয়ে যায়। কানে আসে এক বিদেশী সুর --
আসসালাতু খাইরুম মিনান নাউয়ু
জামাই মিয়া ওয়াজ থামিয়ে দেয়। কিন্তু শিশুমন শোনতেই চায় --
কাহা আরেকটু কও, ফরিডা কী ফুলের বাগে ঐ লাইতে আইছিন?
কাহা আর বলে না। তারে যে সহালে কামে যাইতে অইবো। অতৃপ্ত মন নিয়ে ঘুমাতে যায় তারাচান। হাজারো বছরের পুরনো ঘুম।

আজ তারাচান পরীকে দেখে। কিন্তু এই পরীর পেছনে পাখা নেই। পাখা আছে পরীর মনে। যে পাখা দিয়ে পরী উড়ে বেড়ায় আকাশে বাতাসে। উড়ে বেড়ায় স্বপ্নের রঙিন দেশে। চোখ মিলে খোঁজতে থাকে এক নায়ককে, যে তাকে বুঝবে --
হুনেন, দোহানে যে ডাক্তারটা বঅ, হে আমারে ছেকা দিছে,
-কেমনে
হেরে আমার মনে দরছিন, কিনতু হে নাকি বিবাহিত, শুধু বিবাহিত, হের জি ফোলাও আছে

তারাচান মুগ্ধ হয়ে পরীর কাছ থেকে পরীর কিস্সা শোনে। ছোট্ট কালের পরীর সাথে তাকে মেলানোর চেষ্টা করে। মিলে না। কিন্তু অমিলটাও কেন যেন মিল হয়ে দাড়ায়। নদীর ঢেউ আর কূলের মাঝে যে সম্পর্ক সেই সম্পর্কে এগিয়ে যায় তারাচান -তারানি যেন তিস্তা আর ইছামতী নদী, নদীর জোয়ার! 

ফেরার ভয়

তুমি যখন চুপ করে থাকো
রহস্যভরা কাঁচামরিচ তোমার চোখে-মুখে
সংশয়ের সংকল্প সদা টলমল যদি চলে আসি তোমায় ছেড়ে
ভয় নেই হলুদগুঁড়া এখনো যায়নি তোমার দেশে  ফেরার ভয়ে
চলছি জেতবনে রাবণ নয়, গৌতমতালে
ভালোবাসার দোকান খুলে বসেনি
বসেছি, বিক্রেতা আমি, ক্রেতা কেবলই তুমি
Do, do that, ever do, that I done
You are my lagoon, pleasure and burn

সোমবার, ১২ মে, ২০১৪

people of busy land

You are people of busy land
Fuck you time, fucked by air
What an enjoyable sense
Ardent interest, liable ardent

চর থেকে আক্কেল

চর =থাপ্পড়, ভাসমান ছোট দ্বীপ ;
হেরে =তারে;
হামডাইন =কোনো কিছুতে কোনো কিছু প্রবেশ করানো বা ঢুকানো ;
হে দিগে = সেদিকে ( স' হ হিসেবে, ক' গ হিসেবে উচ্চারিত হয়েছে );
ফেনা = কচুরিপানা > কচুরিফেনা > ফেনা;
ফাডা =পুরুষ ছাগল,শক্তির প্রতীক (ফাডার ঘর ফাডা=গালি~ এই গালিটি সাধারণত মেয়েরা পুরুষদের জন্য ব্যবহার করে)  ;
 সরিষা > হরিসা > হওরা;
নাইল্লা =পাট গাছ ;
কুত্তা =কুকুর ; কাওয়া = কাক ;
তেরা = গোয়ার প্রকৃতির ( তুই একটা তেরা মানু) ;  বেক্কল = বোকা;
আক্কেল = জ্ঞান (ফুলাডার আক্কেল আছে ; প্রবাদ বাক্য ~ আক্কেলে আউলিয়া)

রবিবার, ১১ মে, ২০১৪

অতীত

অতীত নিয়ে মাথা হাঁটানোর প্রয়োজন নেই। তিনি কবরে চলে যাবেন। তাঁকে চর্চা করবেন  মুনকার -নাকির। আর জীবিতদের জন্য অমৃত বাণী --
 ওল্লাল আখিরাতো  খাইরুল লাকা মিনাল ওলা "

শনিবার, ১০ মে, ২০১৪

মোবাইল সভ্যতা

মোবাইল সভ্যতা পুরুষকে করেছে নারীর কাছাকাছি।
নারীকে করেছে পুরুষের অধিবাসী।।

দৃশ্য এক :

  হ্যালো,  ভুলক্রমে আপনার মোবাইল একাউন্টে কিছু টাকা চলে গেছে । আসলে এমন ভুলের জন্য প্রস্তুত ছিলাম না। আশা করি আপনি আমাকে সহযোগিতা করবেন (কোমল মিহি আবৃত্তির কণ্ঠে)।
কোন সহযোগিতা চেয়েছে মোবাইল পুরুষ,  তা নারীর বুঝবার কথা নয়। কারণ রক্তের ঘ্রাণে যে ছারপোকা চলে তার কৌশলগত অবস্থান বহুবিধ -- বিনয়ের শাষণে চলে শোষণ!
মেয়ে : ঠিক আছে ।আপনার টাকা আপনার মোবাইলে একাউন্টে চলে যাবে। তবে একটু সময় লাগবে।
-সমস্যা তো তৈরি হয় জীবন থেকে কিছু মুহূর্তে কেড়ে নেয়ার জন্যে। সমস্যা নেই। আপনার প্রাসঙ্গিক সময় আমার সাথে আধটুকু  জুতসই হলেই হলো
তৃতীয় দিন :
আবারও আপনাকে বিরক্ত করার জন্য দুংখিত। আপনার হয়তো মনে নেই .....
মেয়ে : ও, দুংখ প্রকাশ করার কথা আমার! আজকে যে করে হোক পাঠাবোই।
- আপনাকে কষ্ট দিচ্ছি। কী আর করবো বলুন। গরীব দেশের মানুষ! নুন আর পান্তার সাথে উঠা -বসা।
মেয়ে  : আপনি তো খুব সুন্দর করে কথা বলেন।
 - সুন্দর করে কথা বললে কী হয়? সুন্দরের মূল্য কারো কাছে আছে!  এখনকার মানুষ লক্ষী আর সীতাকে এক সাথে চায়। তাই আমি অভাগা ভাগ্যহতই রয়ে গেলাম।

মেয়েটির  উর্বর মন ছেলেটির  রসালো ভাষার আবেদনে মুগ্ধ। মেয়েটি টাকা ফেরত পাঠায়। শুধু কী টাকাই পাঠায়? নিজের অজান্তে মনের কিছু অংশও পাঠিয়ে দেয়।

টাকা পাওয়ার পর :
কুলি যুগে আপনি এত ভালো কেন বলেন তো? আমি নিশ্চিত আপনি কোনো অভিজাত পরিবারের  সন্তান। ভুলের দেবতাকে ধন্যবাদ। তিনি হয়তো ইচ্ছে করেই আমাকে দিয়ে ভুল করিয়েছেন আপনার মতো ভালো মানুষের সন্ধান পাওয়ার জন্যে।
নারী :আপনার তাই মনে হলো? আমি কিন্তু মোটেও ভালো মানুষ না।
- আপনি কতটুকু ভালো তা জানতে চায় না। তবে যতটুকু ভালো হলে সংসার চলে ততটুকুই মহত্ব আপনি ধারন করেন।
নারী :বাপরে! আপনি কী মানুষ?
- পশুর রক্ত ধারণ করে আছি। তবে  মানুষ হওয়ার চেষ্টায় আছি। তাছাড়া  মানুষের খোঁজ যেহেতু পেয়েছি, মানুষ হতে আর সময় লাগবে না।
নারী :আমার ভাবনাটি ঠিক আপনার   উল্টো। আজকাল ভুল করেও কিছু শুদ্ধ কাজ হয়ে যায়,  তাই না?
- তাইতো দেখতে পাচ্ছি। জানেন আপনাকে রবীন্দ্রনাথের গানের মতো মনে হয়!
নারী : হা হা হা, কোন গানের মতো।
- আমাদের যেদিন প্রথম দেখা হবে সেদিন বলবো। একেবারে কম্পাস দিয়ে দিকসহ বুঝিয়ে দেব।
ডেটিং :
লাল কাপড়, কপালে কালো দ্বীপ  আরো উপজীব্য সাজে মেয়েটি ছেলেটির হাত স্পর্শ করে বসে আছে। ছেলেটি এখন মেয়েটির মনের রাখাল। মেয়েটিও অনুগত প্রাণি, ছেলেটির সমস্ত ইচ্ছা পূরনের যন্ত্র।
শেষ দৃশ্য :
তোমাকে এত ফোন দেয়। মোবাইল তোল না কেন?
ছেলে :জানি না ; আমার কিচ্ছু ভালো লাগে না।

কী করে ভালো লাগবে । ছেলেটির যে আরেকটি মোবাইলে টাকা পাঠানোর সময় হয়ে গেছে!

শুক্রবার, ৯ মে, ২০১৪

জীবিত

আমার বন্ধু দয়াময়
তোমার পারদনিধান মন বর্ণহীন সাজরঙ
হঠাৎ তুলসী গাছ হয়ে যাও
আমি তখন আন্তরিক পূজারী হয়ে
সকাল-সন্ধ্যা তোমার ধন্যবাদে পূজা করি
ঝড়ো হাওয়া হয়ে যখন আমার আধমরা ঘরে ঝাকুনি তোল
আমার কম্পিত নোনাজলে হয়ে যায় সাগরজল
দিশেহারা মাঝি হয়ে চালাই মনমাঝি
মুখে থাকে তাসবীহপাঠ
লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন
নদী, সাগর, জল, ডালিমফল কতকিছু হলে তুমি
আমি শুধু আমিই রয়ে গেলাম তোমার তিয়াসী
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়