বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

একটি পাখি বনাম সব পাখি



একটি পাখি হাঁটতে বের হয় রোজ বিকেলে
সব পাখি হাঁটতে বের হয় রোজ সকালে
সব পাখি চায় ভূমি
একটি পাখি চায় রাজত্ব
একটি পাখি সারা রাত আকাশ শিকার করে সকালে বাড়ি ফিরে
সব পাখি সারা রাত ঘুম শিকার করে সকালে বাড়ি ছাড়ে 

বুধবার, ৭ মে, ২০১৪

আর্জি

আসুন
আমরা জানালার পাশে বক্তব্য রোপণ করি
দৃশ্য দেখার আগে বক্তব্য দেখি

Come along
To cultivate oration amid the window
 Should watch the speech before the scene

নির্বাণ

একটি হাতকাটা লাশ কাটাঘরে
পরে আছে সাপে নেউলধূসর পাড়ে
যোজন যোজন দূরে
নগ্নদৃশ্য বসে আছে মাঝির অপেক্ষায়
ডিঙ্গা এসেছে নদীর কূলে মাঝি আমার নাই
নিজেই মাঝি চলল চরে নির্বাণ তার চায়
মাঝখানে তুমি পেছনে নারী, নির্বাণ একটু সামনে
 নারী ভেতরে চর আছে, চরের ভেতরে তুমি
 পেছনে তাকালে কলঙ্ক হবে, নারী কলঙ্কভূমি
 সামনে চলো, মুক্তি পাবে, নির্বাণই তোমার নারী

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

বিদায়

তোমার বিদায় যেন এক পশলা বৃষ্টি
কাদাময় হয়ে উঠি
আমি তো বেলে নয়, এঁটেল মাটি

A bun of rain as if your bye reaction
Me to clayey alike
As I am not sandy soil, earth of fertile 

রবিবার, ৪ মে, ২০১৪

চাওয়া বনাম ভালোবাসা

চাওয়া মানে ভালোবাসা নয়। ভালোবাসা মানে পারস্পরিক পাওয়া যতটুকু চাওয়া। চাওয়ার ভেতরেও থেকে যায় এক অতৃপ্ত দ্বীপ। যেখানে থাকে প্রেম, প্রেমিক, প্রেমিকার বাসা। আকাঙক্ষার ভেতরে স্বপ্নের আশা।

Wanted yearning is not love. Love means mutual living. A hollow island is yes for the loveable aspirations that is the drone of affluence, love and love escort. Affable wish amid the hope. 

শনিবার, ৩ মে, ২০১৪

ব্যবধান



কথা ও সুর : এমরানুর রেজা,
                   মশিউর রহমান সৈকত

একতালা, দুইতালা
ফার্স্ট ক্লাস, সেগেন্ড ক্লাস
শোষণে শোষণে বাড়ছে শিশু, বাড়ছে ব্যবধান।।

আমার ঝরে ঘাম,
তুমি চিবাও সুয়িংগাম,
তোমার ডাইনিং এ চাওমিং
আমার হারিকেনে কেরোসিন।।

তোমার ঘরটা আলোয় আলোয়,
আমার অন্ধকার,
বস্তির পাশে উঁচু দালান
বাড়ছে ব্যবধান।।

তোমার আকাশে বৃষ্টি নামে,
আমার আকাশে রোদ,
বস্তির ছেড়া মানুষেরা ঘুমায় না প্রতি রোজ,
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
সকাল হওয়ার এই তো সময় সূর্য আনো তোলে।।

শব্দের মা তৃ ভা ষা

ডেগ = রান্না করার পাত্র,
কেডা= নিদিষ্ট অর্থে কে ,
অতলা = প্রচুর, (এহানে অতলা মানু কেরে)
রাত > রাইত, তারা > হেরা, কাল > কাল্লা,
লাউ =কথা,
লাঠি > লাডি,  দরকার > দরহার, লোহা > লোয়া, এটা > ইডা, এখন > অখন , পুত্র > পুত, ইনি > ইলা,
কিতা= নিদিষ্ট অর্থে কি,  
ঝি= মেয়ে (ফুফুকেও ঝি বলা হয়) ,
খুঁটি > হুডা, বাড়ি> বাইত, রাত > লাইত,
হুতুম = শোয়া ; ফাতি= বাঁশের পাত্র, ডিগলা= রশি, মূলত গরু ছাগল বেধেঁ রাখার রশি;
 হয়েছে >অইছে,   মহিষ > বইস, জিংলা =চিকন বাঁশ