সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

বাঙালি তুমি কোথায়?

বাঙালি বিজ্ঞান বুঝে কিনা?
 সব কিছু আয়ত্ত করার পূর্বশর্ত আগ্রহ। আগ্রহ থেকে চেষ্টা। চেষ্টার পর বোঝা,  না-বোঝার প্রশ্ন উঠে। বিজ্ঞান বিষয়ে বাঙালির আগ্রহ নেই বললেই চলে। কারণ হিশেবে ভাবগত এলাকার আধিপত্য বলা যায়। প্রার্থনা করলে যদি বৃষ্টি আসে সেচকূপের কী প্রয়োজন। আমরা শিখি H√O =পানি, D√O=পানি। কিন্তু কোনটা কোনো ধরনের পানি জানার প্রয়োজন অনুভব করি না। কারন তাতে পরীক্ষার মার্ক কমে যাবে, ইঁদুর দৌঁড় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হবে। শুনেছি রক্ত দেয়া ভালো কাজ, শরীরের কোনো ক্ষতি হয় না। কিন্তু রক্ত দেয়ার আগে আমি কী ভাবি রক্তে থ্যালাসেমিয়ামাত্রা কেমন? ভাবা দূরের কথা, থ্যালাসেমিয়া একটি ফলের নাম কিনা এই নিয়ে ব্যস্ত । ভাবগত এলাকা যেখানে আমরা আমৃত্যু বসবাস করি তাও কাঁচা বাশেঁর মতো ভেজা--

ওঁ স্বরসতী মহাভাগে বিদ্যে কমললোচনে
 বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহী নমোহস্ততে

এই মন্ত্রের গভীরে কোনো প্রকার ব্যঞ্জনা আছে, আছে কিনা হাজার বছরের অজ্ঞতা, মাথা হেলানোর দরকারটুকু অনুভূতিতে নেই।কারণ আমাদের শেখানো হচ্ছে 'পুরোনো চাল ভাতে বাড়ে '।খেয়ে থাকায় তো আসল কথা, তাই না?
ফলে টিউবলাইট মানসিকতা নিয়ে হুজুগে পাড়ায় অযু - কুযুতে দিন চলে যাচ্ছে। আর বিজ্ঞান প্রযুক্তির মহান মেলা থেকে নিজেকে দূরে রেখে হেরা গুহায় ধ্যানমগ্ন--

'রাব্বি জিদনী ইলমা '

হেরাগুহা মানব  সুখেই নিজেকে যাপন করছে। তাই কেন যেন মনে হয় বাঙালিকে শাষন করা যায় না, শোষণ করতে হয়। শোষিত, শোষক যেখানে থাকে সেখানে শৃঙ্খলা থাকে না --

আলিএ কালিএ বাট রুন্ধেলা।
তা দেখি কাহ্ন বিমণা ভইলা।।
কাহ্ন কহি গই করিম নিবাস। 

শুন্য হতে শুরু

তুমি আমি মাতাল মৌয়াল
দুচালা এক ঘর
নেশার টানে পেশা করি
আসুক নেমে ঝড়

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

9

খুব করে সাজলে তুমি চোখের আয়নায়
পর্দা কেবল উঠালে না মনের বায়নায়

Pretty you are so in the eye of alive
Curtain tune is night in the eternal mind

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

ঘুম

 ..............।।।।...........।।।.............।।।।................
ঘুমও হুমরা ডাকাত। সুযোগ সন্ধানী। শরীরের ভাঁজে ভাঁজে যখন জমা হয় ক্লান্তির জল তখন সে নৌকা চালায়। ভাটিয়ালী সুরে গান ধরে। মাছ ধরে। আর বলে 'আমি মাছের বেপারী নই, শিকারি'।
.............।।।.................।।।।...............।।।...........

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

এইভাবে কতকাল?


কথা ও সুর : এমরানুর রেজা

একটা নারী কতকাল নারী থাকে
একটা পাখি কতকাল পাখি থাকে
আমি তো চলেছি, চলেছি পথে
ঘরে ফেরার তাগাদা নেই মনে

তুমি তো তারা হলে
আমি তো জমিনে
কতকাল, কতকাল এইভাবে রবে
এইভাবে কতকাল, কতকাল রবে 

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

চোখ

চোখ কত কিছু দেখে! দেখে না কেবল নিজেকে। সে মরে যাবে কিন্তু জানবেনা তার শরীরখানা কেমন। কালো কালো, নাকি মাজা মাজা। তার কী কান নেই? হয়তো নেই। থাকলে অবশ্যই সে শোনত  আল্লামা সক্রেটিসের অমরবাণী  "নিজেকে জানো "। দেখার সাথে জানার, জানার সাথে দেখার মিউচুয়াল সম্পর্ক। কেননা ব্রহ্মাণ্ডতো ভাসমান সিনেমা। চোখ তার দর্শক। একই দৃশ্যের বার বার প্রবেশ-প্রস্থানের ফলে চোখ মুখস্থ করে সিকোয়েন্স; সিকোয়েন্সের হাত ,পা ,নখ। কেবল অপঠিত থেকে যায় নিজের শরীরদৃশ্য।
আহারে! পৃথিবীর জন্ম যে চোখে সে তার দৃশ্যইতিহাস জানে না!!