শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

word aroma

বেডা= পুরুষ, বেডি= মহিলা
মূলে শব্দটি ভেড্ডা, ভেড্ডি
বাঙ্গালীদের আদিম অধিবাসী ভেড্ডিক বা ভেড্ডাপ্রতিম মানুষ। অনেকে শব্দটি শুদ্ধতায় উচ্চারণ করে ভেটা, ভেটি। ভেড্ডিকদের জন্মস্পট সিংহল। তারও আগে তারা আদি-অস্ট্রেলিয়ান। 

রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

জী ব নের মা ল গাড়ি

~বিষণ্ণতা চেতনার জৈব সার

~মানুষ স্বাভাবিকভাবে বন্য ,অস্বাভাবিকভাবে সভ্য

~প্রভুর প্রথম সন্তান প্রণাম

~শিক্ষক আমাদের বন্ধু,পরীক্ষা নেয়ার অর্থ হলো বন্ধু বন্ধুকে অবিশ্বাস করা

~পূর্ণ অসুস্থতা পূর্ণ সুস্থতার পূর্ব লক্ষণ

~মানুষ শান্তি খোঁজে। অথচ কাজ থেকে শান্তি আসে

~ওযু ভেতরে বাহিরে শুদ্ধ করে।তাই ওযু শুদ্ধতার ভিটামিন।
~আমার গুরুর নাম সমস্যা
problem is my teacher

~ভালোবাসা মানে দুর্বলতা ন্য; উদারতা
Love means not sick for anyone; widely wish for weal.

~রাত মানে অন্ধকার নয় ; চোখের অসুখ
Night is not the collection of dark body; very limitation of the eye
~Love; you have killed me
Now
I am going to kill you!
~জীবন একটা রোগ ; আশা,আকাংখা,সম্পদ সেই রোগের জীবাণু
Life is a disease; wish, wistful, property is her germ
~জল আগুনকে পোড়ায়, আগুনে পোড়ে না  Fire can not burn the water ;water can burn the fire
~একা দোষী হওয়ার সুযোগ নেই । তবে । দোষ স্বীকারের মধ্যে রয়েছে সাহসী হওয়ার সুযোগ ।
~দুনিয়াটা নারীর মতো l ধরতে গেলে ফসকে যায় lপিছনে ফেলে আসলে চকিত চাহনিতে তাকায় l
World seemed like the girl to. She is unable to trace the
dote. Doughty to the lose and loose.

~সাহিত্যের প্রায়োগিক জায়গা বহুবিধ।জীবনের সব শাখা সাহিত্যে এসে হাফ ছাড়ে।
আর আমরা অজ্ঞতায় দীর্ঘশ্বাস উড়াই সাহিত্যে এসে !!

~বন্ধু হল নামাজের মতো।
সবাই নামাজ পড়ে কিন্তু আল্লাহকে পায় না।
~হতাশা ব্যর্থতার চেয়েও অনিষ্টকারী
Frustration is born to fuddle the failure

~অন্ধকার রাতের জননী

Dark is the mother only for the night
~লজ্জা ও কামের মাঝখানে বাঙালি নারীর মন
Shy in sex is still ever for the Bangali girl

~মন কখনো ভুল করে না।কারন ।ভুল কি মন তা জানে না, মানে না।সমাজ ভুল নির্বাচনের কারখানা।
Mind does not know what is wrong. The society selects the option.

~কোনো মানুষই মহৎ নয়; তাকে মহৎ বানানো হয়  No man is great; made known to great
~প্রকৃতি ভ্রমণে মন একাই বর। প্রকৃতি তখন আত্মার সময়বন্ধু,আদিম বান্ধবী
Escort out of need across the nature family.Just then nature is native friend, near door....

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

জীবন নামের রেলগাড়িটা

সকাল হতেই ঘুমকে বিদায়। সহযোগিতায় পরিকল্পনা। মাতৃসুলভ নাস্তা প্রস্তুত। চায়ের চুমুতে শরীর চাংগা। ফোন আসে।
ভাই, আমার আসতে দশ মিনিট লাগবে।
সময় মতো বায়েজিদ বোস্তামীর মাজারের সামনে আমরা। মাজার মানে দেখার মতো জায়গা। সজাগ চোখে এখানে দেখার মতো হাজার বছরের পুরনো কাছিম অর্ফে কচ্ছপ। ডাকনাম মাদারি। মানুষের বিশ্বাস মাদারির রিজিক। মাদারি  যাদের প্রদত্ত খাবার বেশী খায় খোদায়ী সাহায্য তাদের প্রতি তত বেশী!
সুলতানুল আরেফিন বায়েজিদ বোস্তামী। আরেফিন মানে পরিচয় লাভকারী। ইসলামি ভাষায় যিনি আল্লাহর পরিচয় পেয়েছেন। তার তাপ-প্রতাপ আকাশ থেকে আসে। আমরা জমিনের মানু। তাই মাজার বলতে যা বোঝানো হয়েছে সেখানে যায়নি।
কোথায় যাব? দায়িত্ব চোখের উপর। চোখ আমাদের নিয়ে আসে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন - এর সামনে। চোখ, মাতাল করা নীরবতায় বিস্মিত। পাহাড় ঘেরা। পাহাড়ের পোশাক গাছপালা। গরম সবুজ। সবুজ পরিবারে বিশ্ববিদ্যালয় !অস্তির। বাস্তব অস্তির। শুদ্ধ বাতাসে তরুণিমা কোলাহল।
চোখের ভরসায় বৈঠা ঘোরে। লক্ষ্য পাহাড়। কলেজে পাহাড়। পাহাড়ের পা থেকে মাথায় উঠবো। দেখি, পা এলাকায় গোলক-গর্ত। আসলে তা হলো ঝরনা-গর্ত। স্তরে -স্তরে যে পাহাড় গড়ে ওঠে তারাই কেবল এমন ঝরনা জন্ম দেয়ার হ্মমতা রাখে। যা কিনা পাহাড়িদের টিউবওয়েল।
আমরা মাধ্যাকর্ষণ শক্তির সাথে যুদ্ধে লিপ্ত। বিজয় আমাদের। আমাদের পা পাহাড়ের মাথায়।আরেফিন নগর চোখের সামনে চঞ্চল। আহারে! বাচ্চা বাচ্চা লাগে।
অবাক! যখন পাহাড়ের মাথায় ছাগলপাল। জানতে পারি এখানেও মানুর কলোনি।চোখে তাদের খোঁজ। কিছু ঘর- দৃশ্য আবিষ্কার। যেতে থাকি কাছাকাছি কাছে।
টিন-মাটির মিশেল ঘর। ঘরের সামনে বাতাসি উঠোন। উঠোনে দাদি -নাতনির উকুন আনাআনি। পারদেশি আমাদের কাছে পুলক। তাদের কাছে  নিত্য জীবনপ্রবাহ। দাদির কাছে ভিবিন্ন কিছু জানতে চাই। দাদিরা মুখ থেকে আমাদের কানে আসে
  তুয়ার হতা ন বুঝি
খুব অসহায় বোধ করলাম। তখনি তাসলিমা অনুবাদের ভূমিকায়। ক্লাস টুতে পড়ে। ভারী মিস্টি।
হঠাৎ চোখে ভেসে আসে ইটঘর। পাহাড়ের এক কোনায়। আবুল কালাম আজাদ। এই ঘরের মাহাজন। দেখি তিনি রান্নার কাজে ব্যস্ত। পাহাড়ি চাচি থালা-বাসন ধোয়ায়। অল্পভাষা বিনিময়ে ভালো লাগার খেলাখেলি। চাচা চা খাওয়ার দাওয়াত দেন। লোভনীয় প্রস্তাব। মনে প্রাণে কবুল। চাচি চুলায় পানি বসায়। পাহাড়ি পানি। আমি গান ধরি
  টাকা -পয়সায় শান্তি মিলে না রে ,শান্তি কোন জায়গায়
চাচির চোখ বড় হয়ে  আসে। মুখে নেমে আসে  ভাষা
  তুয়ার গানওয়া আত্তে ভালা লাইগগি, তুর গলা বালা, আর ওগ্যা গা
অনুবাদে বুঝতে পারি গান গাইতে বলছে। গান গাইতে থাকি। গানের মাত্রা ওঠা-নামার সাথে ওঠা-নামা করে পাহাড়ি চাচির অংগ।
দোকানি কেক নিয়ে চাচা আসে। চলে চা কেক আর আটারুটির নাস্তা। মনে রাখার মতো স্বাদ।
মোবাইল ফোন কেপে ওঠে। ভাই, আমাদের ট্রেন কয়টায়? মনে পড়ে বাড়ি যেতে হবে।
আমাদের পা মধ্যাকর্ষ শক্তির পহ্মে। পেছনে চারটি চোখ টা টা দিচ্ছে। টা টা দিচ্ছে পাহাড়ের কোলঘেঁষা গায়েবী মাজার। যে মাজারের ইতিহাস জানে না পাহাড়প্রাণ সংগ্রামী মানুষ, আমি, সাবিহা কিংবা জুবায়ের হোসেন অপু

2:1:2014

বুধবার, ১ জানুয়ারি, ২০১৪

থোড়া বিথরে

ভালোবাসায় আড়িপাতা মাংসপোড়া ঘ্রাণ
পোড়ামাংসে খেলা করে মানুষ হওয়ার গান

Flesh to and fro ash flesh eavesdrops in love
Man in shine over the scorched flesh line for time

মৌ খাওয়ার অভ্যস্থতায় মাছি হয়েছে মৌমাছি ~
মৌ তো সাধু ফুলের বীর্য;ফলের পুঁজ ।

১২।১০।২০১৩
৩১৩ জিয়া হল

পাখাহীন পাখি তুমি কতকাল চলবে
পাখির নামটি তুমি অচিরেই হারাবে
How long the bird with swift featherless
Near is going to lose your name

তুমি আমি দুইয়ের মাঝে দূর কত দূর
কাঁটাতারে বৃন্দাবনে দৃশ্য বহুরূপ
মনরে তোমার প্রেমের নাগর ইচ্ছাঅচিনপুর

২৬,০৯,২০১৩
আশুগঞ্জ রেলওয়ে স্টেশন

সাগরঘাটে বসতি তোমার
ঘটিপুকুরের স্নান
ব্রহ্মা তোমার ভাষার দেশে
পৃথিবীর বদনাম
****

মায়ের কান্নায় বাংলাদেশ ভিজে
ঈশ্বর ভিজে না
Bangladesh lubricated with mother's rheum
oh! the God you are indifferent to the due
****
ছেলেধরা মেয়ে তুমি পুরুষ পেয়েছো
মেয়েভোগী ছেলে তুমি মাংস কিনেছো
****
রাহুর রক্তে পিঁয়াজের ভাষায় কথা বলে মানুষ
সময়ের ফাঁকে জীবন ফুরিয়ে যায়, পিঁয়াজ ফুরায় না
****

মরণে বেঁচে থাকে মানুষ
বেঁচে থেকে বদলায় ফানুস

Death gives man life
Life provides balloon with change

08,09,2013 in train

প্রতি হঠাৎ ঘুম থেকে ওঠে তোমায় খোঁজি
তুমি আমার ঘুম ছিলা তখন বোঝি

In every sudden on tearing sleep up in search of you
You were sleep on my is ken
** ** **
তোমার সাথে আমি মিলেমিশে থাকি
অনেক মিলের একটি অমিল
আমি যেন তুমি, তুমি যেন আমি
****
তারাও আমার মতো আয়ু খেয়ে বাঁচে
মানুষও তারার মতো আকাশে ভাসে

Star lives on hope alike me
Man flits in fain as the star

৩০,০৯,২০১৩,বাজার চারতলা,রাত ১২.৩০

তোমার অনেক থাকার মাঝে আমি নেই
আমার অনেক না-থাকার মাঝেও তুমি আছো
****
পিদিম হয়েছি গলে গলে যাই
দহনকালে জন্মে আলো
পৃথিবী সাজাই
****
জীবনের ছোট গাঁয়ে জেগে ওঠে রাত
বেমালুম ভুলে গেছি সূর্যপ্রভাত
সুখের ঋণ নিয়ে কষ্ট কিনি
কষ্টের মালামালে আমি দোকানী
The night has risen in the village of lives Sun dawn gone away beneath behind buying the sorrows by the gala
 I am the seller having the pain part
****

সূর্য ভালোবেসে  ফুল দিয়েছে
চাঁদ আদিম সুখে ফুল নিয়েছে
চাঁদের পৃথিবীতে সূর্য রাজা
সূর্য পাপী হয়ে পূর্ণঅহ জাগা

The sun only loves the moon
But the moon always awaiting
for the sole love of the Sun
On the moon sun is the king
Being sinner sun is still without asleep


তোমার মনে একটি আশা উঠোক জেগে
আমি ছিলাম, আমি আছি তোমার মাঝে
 I am within you for rally ever
You will think so every ever but never

রাতের ভ্রমণ

রাত ঘুমকে সতীন মনে করে। ঘুম-বউকে নিয়ে তুলতুলে সময় বয়ে যাচ্ছে। রাতের সহ্যসীমা ছাড়িয়ে যায়। ঐতিহাসিক মন্ত্রে আমাকে জাগায়। চেয়ে দেখি রাত তখন মাঝ বয়সী রমণী।তার চোখে-মুখে নিঃসঙ্গতার ছাপ। মাথার উপরে ধোঁয়াটে আকাশ।শরীরে হাজার বছরের পুরনো ইতিহাস।
আমার বয়সী ঘুম-বউ তখন পাশে নেই। কেবল আমি আর রাত। মহাকালপাতা থেকে খসে পড়ে সময়পাতা । তারই মাঝে রাত আর আমি নিঃসঙ্গতা ভাগাভাগি করি।
কখন যেন
শক্তিশালী ঘুম-বউ টেনে খিঁচরে নিয়ে আসে তার ঘরে। তখন আমি নেংটা পুরুষ।
আহারে
ঘুমঘরে রাত নেই; রাতঘরে ঘুম নেই

নুরাইন

আজকাল মনটা দিনকালে যাতায়াত করে। যৌনচাহিদার মোড়কশব্দ 'ভালোবাসা' মানতে না-রাজ নুরাইন।
নুরাইন। কালে ভেসে আসা কনকলতা। ভালোবাসার কয়লায় নিজেকে পোড়ানো যার বিলাসিতা। দেহের যে অংশটি 'পা' বুঝানো হয়েছে নুরাইন তেমনি একটি অংশের মালিক।
বিড়ালটি প্রায় আসে পায়ের কাছ থেকে কাছে।মালিকানার অংশীদার হতে নয়,অংশ বিশেষের দাবি মেটাতে।
শিহরনের লাভা ছড়িয়ে পড়ে নুরাইনে।
নুরাইন তখন গলনাংক।
তরল পশুর সাথে অদেখা পশুর গোপনচলন।
সামাজিক শিকল কাটাতারে সীমানা নির্ধারণ করে।
সামাজিক দূরত্বে  তখন নুরাইনের পা।
পায়ের সাথে দেহের শিহরণপ্রবাহ থেমে যায়।
চলতে থাকে
চোখের সাথে চোখের কথোপকথন,
ভরা সময়ে মনচলন,
মানুষ না-বুঝা শিত্তকার --  মিউ, মিউ

৮,০৬,২০১৩

চাবুক

মরনের মতো দীর্ঘ একটা চাবুক পীঠে আশ্রয়রত| হাজার বছরের ইতিহাস লুকানো তার বিষাক্ত দাঁতে| বিনয়ী বিশ্বাস থোকা থোকা শ্রদ্ধায় আস্থাবান হয়ে ওঠে| আস্থার আধিক্য কেড়ে নিতে থাকে জন্মপূর্ব শক্তিকণা| চর্বিত চর্বণ ''আমি'' করুণার ডাস্টবিনে হাবি খাই| আমার প্রতিনিধি মানুষ পূর্বজন্মের উত্তর পুরুষ
(শ্রদ্ধা এক ধরণের মানসিক পূজা)

২৯,০৯,২০১৩
কমলাপুর রেলওয়ে স্টেশন